আরব সম্মেলনে উপস্থাপিত হবে গাজা পুনর্গঠন
ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার নিশ্চয়তা দিয়ে গাজা পুনর্গঠন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। কায়রোতে জরুরি আরব শীর্ষ সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করা হবে।
গাজার নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের জন্য ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করা আরব দেশগুলো এই ধারণার মোকাবিলায় কূটনীতিক অভিযানে একমত হওয়ার চেষ্টা করছে।
আবদেলাত্তি বলেন, মিশর এই পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইবে। তিনি বিশেষ করে গাজার পুনর্গঠনে অর্থায়নে ইউরোপের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
ভূমধ্যসাগর বিষয়ক ইইউ কমিশনার শুইতসার সাথে এক সংবাদ সম্মেলনে বলেছে, ‘আরব লীগের আসন্ন শীর্ষ সম্মেলনে পরিকল্পনা গৃহীত হওয়ার পর আমরা প্রধান দাতা দেশগুলোর সাথে নিবিড় আলোচনা করবো।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।