আমেরিকা ৭ জানুয়ারির নির্বাচন স্বীকার করে নিয়েছে -মেনন
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরী করছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই। আমরা তাদের কাছে কাপড় বিক্রি করতে চাই। তারা আমাদের কাপড় কিনুক। আমরা তো বৈরী সম্পর্ক করছি না। তারা এখানে এসে আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে! তারা তাদের নির্বাচন নিয়ে মাথা ঘামাক। তারপর আমাদের নির্বাচন নিয়ে কথা বলুক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন রাশেদ খান মেনন।
মার্কিন সরকার ৭ জানুয়ারীর নির্বাচন প্রত্যাখ্যান করেনি বরং স্বীকার করে নিয়েছে মন্তব্য করে মেনন এমপি বলেন, শিগগিরই মার্কিন সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ আসবে বলে মনে করি না।
এর আগে শুভেচ্ছা বক্তব্যে মেনন বলেন, নির্বাচনকে অবাধ করার জন্য কখনোই তাদের হস্তক্ষেপ ছিলো না। রেজিম চেঞ্জ করা ছিলো তাদের লক্ষ্য। রেজিম চেঞ্জ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিলো। দে ফেইলড। বাংলাদেশি পিপল তাদের কারেক্টলি জবাব দিয়েছে।
বিএনপি-জামায়াতের বিষয়ে মেনন বলেন, দেশের অভ্যন্তরে মাটিতে শুয়ে পড়ে বলছে তারা মাটিতে পড়েনি। তারা এখন অক্ষমের প্রলাপ করছে। জনগণের কাছে বিএনপি জামায়াত পরাজিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)