আমেরিকার কাছে আত্মসমর্পণের সংস্কৃতি মধ্যপ্রাচ্যের সংকট বাড়িয়ে তুলেছে -হিজবুল্লাহ
, ১৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন হস্তক্ষেপ এবং সেনা উপস্থিতির কারণেই মধ্যপ্রাচ্য অঞ্চলে সমস্ত অনিরাপত্তা, সংকট এবং গোলযোগ সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার লেবাননের প্রখ্যাত শিয়া আলেম শেখ আফিফ আল-নাবুলসির স্মরণসভা উপলক্ষে দেয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এ কথা বলেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ এবং সামরিক উপস্থিতির নিন্দা জানান।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা প্রতিটি ঘটনায় হস্তক্ষেপ করে এবং এ অঞ্চলের সমস্ত দুর্ভোগ-দুর্দশার মূল কারণ মার্কিন হস্তক্ষেপ। আমেরিকার কাছে নতজানু এবং আত্মসমর্পণের সংস্কৃতি এই সমস্যাকে বাড়িয়ে তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।
সিরিয়ার বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা ও সমালোচনা করে সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, আরব এই দেশটির জন্য বিদেশি কোনো মানবিক সহায়তার প্রয়োজন হতো না যদি ২০১৯ সালে ‘সিজার অ্যাক্ট’ পাস করা না হতো। এ আইনের মাধ্যমে যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সিরিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠন কর্মকান্ডে যুক্ত হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে।
এর পাশাপাশি দখলদার মার্কিন সামরিক বাহিনী সিরিয়ার সরকারকে ইউফ্রেটিস নদীর পূর্ব তীর থেকে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এছাড়া, ওই অঞ্চল থেকে মার্কিন সেনারা তেল চুরি করছে।
ইয়েমেনের জনগণের দুর্ভোগ দুর্দশার জন্য হিজবুল্লাহ নেতা আমেরিকাকে সরাসরি দায়ী করেন। এছাড়া, ইরাকের কাছে গ্যাস ও বিদ্যুৎ বিক্রি বাবদ ইরান যে অর্থ পাবে তাও মার্কিন বাধার কারণে বাগদাদ পরিশোধ করতে পারছে না বলে হিজবুল্লাহ মহাসচিব উল্লেখ করেন। লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার জোর-জবরদস্তি এবং নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করা। তিনি বলেন, মার্কিন চাপ উপেক্ষা করে লেবাননের সরকারকে অবশ্যই জাতীয় স্বার্থ প্রাধান্য দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১ ৩ যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে হামলা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












