আমেরিকান নামি-দামি ব্র্যান্ডের আসল দাম ফাঁস করলো চীন
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে যেন যুক্তরাষ্ট্র নিজেই পড়লো। চীন একে একে ফাঁস করে দিলো তাদের লাক্সারি দুনিয়ার গোপন রহস্য। যেন বারোটা বাজিয়ে দিলো যুক্তরাষ্ট্রের নামি-দামি ব্র্যান্ডের।
৩০ লাখ টাকায় বিক্রি করা একটি ব্র্যান্ডের আসল ব্যাগের দাম মাত্র ২১ হাজার টাকা। এমনকি ১২ হাজার টাকার আইফোন বিক্রি হচ্ছে দেড় লাখে। বাস্তবে শুধু ব্র্যান্ডের লোগো বসিয়েই হাতিয়ে নেয়া হচ্ছে উৎপাদন খরচের প্রায় ১০ গুণ বা তারও বেশি দাম।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নানা ব্র্যান্ডের পণ্যের আসল উৎপাদন খরচ ফাঁস করে দিয়েছে চীন। আর চীন এই সুযোগ পেয়েছে নিজ দেশে এইসব পণ্যের কারখানা থাকার সুবাদে।
নেটিজেনরা বলছে, অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনকে টেক্কা দিতে চেয়েছিলো আমেরিকা। তবে এতে হীতে বিপরীত হলো আমেরিকার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাণিজ্যে যুদ্ধে এখন নতুন মোড়। চলতি বছরের শুরুতে আমেরিকা চীনের পণ্যের উপরে শুল্ক আরোপ করে ১৪৫% পর্যন্ত। উদ্দেশ্য ছিলো চীনের সস্তা পণ্য ঠেকানো, নিজের মার্কেট বাঁচানো। কিন্তু চীন পাল্টা জবাবে শুধু শুল্ক আরোপ করেনি ফাঁস করে দিয়েছে লাক্সারি ব্র্যান্ডগুলোর গোপন রহস্য।
বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ শুধু মার্কিন পণ্যের বিক্রি কমাবে না, বরং তাদের ব্র্যান্ড ভ্যালুর ধারণাকে চ্যালেঞ্জ করবে। চীনের এই তথ্য ফাঁস শুধু মার্কিন বাজার না, বদলে দিবে বিশ্বের কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)