রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
বিজ্ঞানে মুসলমানদের অবদান:

আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার কর্তৃক জ্ঞান-বিজ্ঞানসহ প্রভূত ক্ষেত্রে সৌন্দর্য্য বর্ধন ও শৃঙ্খলাবদ্ধ করণ (১)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, বিকাল ৩:৩৪
আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার কর্তৃক জ্ঞান-বিজ্ঞানসহ প্রভূত ক্ষেত্রে সৌন্দর্য্য বর্ধন ও শৃঙ্খলাবদ্ধ করণ (১)

বলা হয়, একেক ফুলের একেক বৈশিষ্ট্য। হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের মধ্যে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনিও কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য মুবারক উনার অধিকারী। উনার মুবারক শানে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
حَضْرَتْ عُثْمَانُ عَلَيْهِ السَّلَامُ اِكْلِيْلُ الْاِسْلَام
অর্থ: ‘সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম উনার মালাস্বরূপ। ’ (নুজহাতুল মাজালিস)
অর্থাৎ মালা পরিধানের মাধ্যমে যেরূপ মানুষের শরীরের সৌন্দর্য্য বৃদ্ধি হয়, তদ্রুপ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মুবারক খিদমতের দরুণ পবিত্র দ্বীন ইসলাম এবং উনার সাথে সংশ্লিষ্ট-সম্পৃক্ত বিষয়াবলীর সৌন্দর্য্য বৃদ্ধি হয়। যার প্রমাণও অগণিত।
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে- পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সংকলন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জাহিরীভাবে পর্দা মুবারক গ্রহণের পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ বিভিন্ন জায়গায় লিখে রাখা হতো। কিন্তু সেটা একত্রিত করা হয়নি। আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মুবারক খিলাফতকালে ইয়ামামার জিহাদে বহু সংখ্যক হাফিযে কুরআন উনারা শহীদ হন। বিধায় পবিত্র কালামুল্লাহ শরীফ একত্রিত করার প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয়। এহেন পরিস্থিতিতে খলীফাতুল মুসলিমীন, হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক পরামর্শক্রমে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি কাতিবে ওহী হযরত হাস্সান বিন সাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে পবিত্র কুরআন শরীফ সংকলন করেন। সংকলনকৃত সেই নুসখাখানা উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ হযরত হাফসা আলাইহাস সালাম উনার নিকট সংরক্ষিত থাকে।
এদিকে পবিত্র দ্বীন ইসলাম উনার পতাকা অত্যধিক দ্রুত গতিতে সম্প্রসারিত হতে থাকে। আমীরুল মু’মিনীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মুবারক খিলাফতকাল অবধি সারাবিশ্বে পবিত্র দ্বীন ইসলাম উনার পতাকা প্রসারিত হয়। কোটি কোটি লোক পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেন। এমতাবস্থায় পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অনেক বিচ্ছিন্ন নুসখা রচিত হয়। এলাকার ভিন্নতায় ভিন্ন ভিন্ন নুসখা প্রচারিত হয়। এতে পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে সন্দেহ সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দেয়।
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় সংকলিত এবং উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ হযরত হাফসা আলাইহাস সালাম উনার নিকট সংরক্ষিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সর্বাধিক বিশুদ্ধ নুসখাখানা পবিত্র মদীনা শরীফ, পবিত্র মক্কা শরীফ, বসরা, কুফা এবং দামেস্কসহ পুরো ইসলামী খিলাফতে ছড়িয়ে দেন।
অপরদিকে সন্দেহযুক্ত এবং বিভ্রান্তিকর অন্যান্য সমস্ত নুসখা তিনি নিশ্চিহ্ন করে দেন।
বলার অপেক্ষা রাখে না যে, পবিত্র কালামুল্লাহ শরীফ জ্ঞান-বিজ্ঞানসহ সমস্ত ইলমের মূল। আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার একক নুসখা সর্বত্র ছড়িয়ে দেয়ায়, পবিত্র কুরআন শরীফ সম্পর্কে সন্দেহ সৃষ্টির সব সম্ভাবনা বিদূরিত হয়। পুরো মুসলিম উম্মাহ এক নুসখা পাঠে অভ্যস্ত হয়। সঙ্গতকারণেই জ্ঞান-বিজ্ঞানসহ ইলমের নিরাপত্তা সুদূঢ় হয়। এজন্যই আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে ‘জামিউল কুরআন’ লক্বব মুবারকে ভূষিত করা হয়।
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের সুবিধার্থে ওয়াক্বফে রুকু সংযোজন এবং মনযিল হিসেবে বিভাজন করেন। তাছাড়া তিনি খতমে তারাবীহ উনার প্রচলন করেন। ফলশ্রুতিতে মুসলিম উম্মাহর মাঝে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, আলোচনা, পর্যালোচনা ব্যাপকতা লাভ করে। আর এভাবেই তিনি পবিত্র কুরআন শরীফ উনার সৌন্দর্য্য বর্ধন করেন। পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতে শৃঙ্খলাবদ্ধতা আরোপ করেন।
-মুহম্মদ ইমাদুদ্দীন।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? পৃথিবীর দ্বিতীয় চাঁদ আবিষ্কার, এই ‘মিনি মুন’-এর আগমন কীভাবে? ৪ দিন আগে চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী চাঁদের আলোয় আলোকিত পুরো পৃথিবী ১৭ অক্টোবর, ২০২৬ বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর (হিজরী ৪৮৭-৫৫৭; ১০৯৪-১১৬২ খ্রি.) ছিলেন আল আন্দালুসিয়ার বিশিষ… ৭ অক্টোবর, ২০২৬ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ প্রত্যাশার চেয়েও দ্রুত ছোট হচ্ছে বুধ ২৮ সেপ্টেম্বর, ২০২৬ আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ আল ইশবিলি আবু মুহম্মদ জাবির ইবনে আফলাহ (হিজরী ৪৯৩-৫৪৪; খ্রি: ১১০০-১১৫০) ছিলেন মুসলিম স্পেন আল আন্দালুসিয়ার সেভিলের আরব … ২৭ সেপ্টেম্বর, ২০২৬ কায়রোর ‘দারুল হিকমাহ’ মিশরে ৩য় ও ৪র্থ হিজরী শতাব্দীতে ফাতিমীয় খলীফারা বাগদাদের বাইতুল হিকমাহর মতো কায়রোতে দারুল হিকমাহ গড়ে তোলার… ১৯ সেপ্টেম্বর, ২০২৬ বিজ্ঞানে মুসলমানদের অবদান: মসজিদ গ্রন্থাগার সম্মানিত দ্বীন ইসলাম উনার সূচনাকাল থেকেই মসজিদগুলো গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে ভূমিকা প… ১৫ সেপ্টেম্বর, ২০২৬ একাডেমিক লাইব্রেরি একাডেমিক লাইব্রেরি ১৪ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা (পূর্ব প্রকাশিতের পর) এটা লক্ষ্যণীয় যে ইবনে আন-নাদিমের ফিহরিস্ত (গ্রন্থপঞ্জি) ইসলামী গ্রন্থাগারগুলিতে গৃহীত ক… ১৩ সেপ্টেম্বর, ২০২৬ মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা ইসলামিক লাইব্রেরির সংগ্রহের আকার প্রথমে উটের বোঝায় পরিমাপ করা হলেও পরবর্তী সময়ে সংখ্যা গণনার মাধ্যমে করা হতো… ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা ৯ সেপ্টেম্বর, ২০২৬ আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী ১ আগস্ট, ২০২৬