আমাদের নৌ-সীমার ধারে কাছেও ঘেঁষবেন না : আমেরিকাকে ইয়েমেনের হুঁশিয়ারি
ইয়েমেনের নৌ-সীমার ধারে কাছে আসার পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আল আজিজি আমেরিকার উদ্দেশে বলেছেন, 'আমাদের নৌসীমার ধারে কাছেও আসবে না। এমনটা করলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।'
তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘœ রাখতে মার্কিন বাহিনীর উচিৎ হবে ইয়েমেনের নৌসীমা থেকে দূরে থাকা।
আল-আজিজি বলেন, ইয়েমেনের উপকূলে মার্কিন বাহিনীর প্রবেশ মানেই ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের শরীক হওয়া।
ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞ আব্দুল গনি আল জুবাইদি এক সাক্ষাতকারে বলেছেন, ইয়েমেনের কাছে নয়া ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা নিজের নৌসীমা ও দ্বীপগুলোর যেকোনো পয়েন্টে শত্রুর অবস্থানে হামলা চালাতে পারবে। ইয়েমেনে মার্কিন ও সৌদি দোসরদের ক্ষমতার মসনদ উল্টে যাওয়ার কারণে ওয়াশিংটন ক্ষুব্ধ বলে জানান এই বিশ্লেষক।
এর আগে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মদ আলী আল হুথি বলেছেন, সৌদি আরবকে রক্ষায় লোহিত সাগরে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় আমেরিকা।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।