ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক:
ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ আরো সাতটি উপজেলা নিমজ্জিত। টানা পাঁচ দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতিভারি বৃষ্টিতে আশপাশের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরো বিস্তৃতি ঘটেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
চারদিকে পানিবন্দি মানুষের হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। আটকে পড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে।
যেখানেই শুকনো ও উঁচু জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই আশ্রয় নিচ্ছে মানুষ।
এদিকে চন্দনাইশের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেল সড়কটি যেভাবে বিশাল বেড়িবাঁধের মতো উঁচু করে নির্মাণ করা হয়েছে তাতে পানি নিষ্কাশনের জন্য দেওয়া হয়নি পর্যাপ্ত ব্রিজ-কালভার্ট। ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি নেমে রেললাইনে পানি আটকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়ার কালিয়াইশ, ধর্মপুর, কেউচিয়া ও লোহাগাড়া এলাকা পানিতে তলিয়ে গেছে।
তবে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বলছেন ভিন্ন কথা।
তিনি বলেন, আমরা রেললাইনের প্রতি কিলোমিটারে দুটির বেশি কালভার্ট রেখেছি। এর বাইরে বড় সেতু আছে ৩৯টি। রেললাইনের কারণে ভয়াবহ বন্যা হয়েছে, এটা বলা যাবে না। আর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানি ওঠে, এটা নতুন কিছু না। বেশির ভাগ জায়গায় পানি উঠেছে পূর্ব দিকে, আমার রেললাইন তো পশ্চিম দিকে। প্রথমে তো মহাসড়কে পানি বাধাগ্রস্ত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালেও হাশিমপুর বড়পাড়া পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানিতে ডুবে রয়েছে। এ ছাড়াও চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়কগুলো ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা বলছেন, রেললাইন নির্মাণ করলেও পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থাই নেই। ফলে দোহাজারী পৌরসভার উল্লাপাড়া, ঈদপুকুরিয়া, খানবাড়ি, সরকারপাড়া, জামিজুরী, চাগাচর, লোকমানপাড়ার পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। অনেকের বাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করেছে।
এ ছাড়াও দোহাজারী পৌরসভার রায়জোয়ারা, দিয়াকুল, কিল্লাপাড়া, জামিজুরী, পূর্ব দোহাজারী, চন্দনাইশ পৌরসভা, বরকল, বরমা, কাঞ্চনাবাদ, জোয়ারা, হাশিমপুর, সাতবাড়িয়া ও ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
আমিরাদের ব্যবসায়ী সেলিম বলেন, সাতকানিয়া লোহাগাড়ার পরিস্থিতি এখন ভয়াবহ। বার আউলিয়া কলেজের সামনে পর্যন্ত রাস্তায় প্রচুর পানি। মহাসড়কে পানি উঠেছে, যা কল্পনাতীত। সাতকানিয়ার অবস্থা আরো খারাপ। অপরিকল্পিত রেলপথ নির্মাণের কারণে এমন হতে পারে। পানি চলাচলের সব রাস্তা রেলপথের জন্য বন্ধ হয়ে গেছে। রেললাইনের কারণে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এতো পানি কখনো ওঠেনি। আমাদের পাড়াতে সবার ঘরে পানি ঢুকেছে। রেললাইন নির্মাণে বন্যার পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত সেতু, কালভার্ট তৈরি না করার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে। অথচ সবাই নীরব।
অন্যদিকে, মাতামুহুরির ঢলে তলিয়ে গেছে চকরিয়ার নিম্নাঞ্চল। অনেক বাড়িতে তিন থেকে আট ফুট পর্যন্ত পানি ঢুকে গেছে। স্থানীয় বাসিন্দারাও বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার নতুন রেললাইনে পর্যাপ্ত সেতু ও কালভার্ট না করায় সব পানি জমে আছে। বের হতে পারছে না।
অপরদিকে এবারের বন্যার পানি অস্বাভাবিক বেশি। এর সম্ভাব্য কারণ উঁচু করে তৈরি নতুন রেললাইন। এই বন্যাপ্রবণ এলাকার জন্য এই অপরিকল্পিত উন্নয়ন যেন মারণফাঁদ! বন্যার পানির কারণে গৃহপালিত পশু ও শিশুদের নিয়ে খুব কষ্টে আছে মানুষ। তা ছাড়া বিষাক্ত সাপের উপদ্রব তো আছেই। বেশ কিছু এলাকায় নৌকায় যাতায়াত করতে দেখা গেছে । দোতলায় বা ঘরের চালে মাটির চুলায় রান্না করা, সাঁতরে খাবার পানি আনতে যাওয়া, কলাগাছ দিয়ে ভেলা বানানো এবং কোনোমতে এই কঠিন সময়টা পার করার প্রাণান্তকর চেষ্টা করছেন এখানকার মানুষ।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।