‘আমাদের নির্মল বায়ু দেন, আমরা বাঁচতে চাই’
বিশ্বের বায়ুদূষণে সবচেয়ে বিপজ্জনক হওয়ার পরও ঢাকায় বায়ুদূষণে আমরা তেমন কোনও পদক্ষেপ নিতে দেখি না। বিগত সরকারকেও এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে দেখিনি, এই সরকারের বেলাতেও দেখছি না। আমরা ঢাকাবাসী নির্মল বায়ু চায়, আমরা একটু শ্বাস নিয়ে বাঁচতে পারি। আমাদের নির্মল বায়ু দেন, আমরা বাঁচতে চাই। ঢাকার বায়ুদূষণ রোধে অনতিবিলম্বে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।
গতকাল জুমুয়াবার জাতীয় সংসদ ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, আমরা জানি রাজধানী যেভাবে দিনদিন বড় হচ্ছে তাতে সরকারের কোনও পরিকল্পনা নেই। আমরা বুকভরে বাতাস নিতে পারছি না। রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সরকারেরÍ সেখানে আমাদেরও ভূমিকা রাখতে হবে। নদীদূষণ, বায়ুদূষণ বন্ধ করতে হবে।
আরেক বক্তা বলেন, ঢাকার বাতাস এখন বিষাক্ত। প্রতিদিন আমরা শ্বাস নিচ্ছি এমন এক পরিবেশে, যা আমাদের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। দূষণ আমাদের স্বাস্থ্য, আয়ু এবং মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। আমরা কী এভাবে বাঁচতে চাই? নাকি সময় এসেছে এই নীরব ঘাতকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর? ঢাকা শহর বর্তমানে বিশ্বের অন্যতম দূষিত শহর। দূষিত বায়ু আমাদের অজান্তেই কতটা ক্ষতি করছে, তা স্পষ্ট হয়ে উঠে এসেছে বিভিন্ন গবেষণা ও প্রতিদিনকার বাস্তবতার মাধ্যমে। এই নীরব ঘাতকের প্রভাব আর কতদিন আমাদের সহ্য করতে হবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।