আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত -যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র জানিয়েছে, মানুষের গণতান্ত্রিক ভবিষ্যত নিশ্চিত করতে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকেও নজর রাখছে।
গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র মিলার জানিয়েছে, তারা বাংলাদেশের ঘটনার দিকে নজর রাখছি। আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ইউনূসের নিয়োগ দেখছি।
এক প্রশ্নের জবাবে সে বলেছে, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।