আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, থাকব -পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, থাকব।
রাজধানীর বেইলি রোডে অগ্নিকা-ের ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম স্মরণে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রেস ক্লাবে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের এই হামলা এই বর্বরতা, নৃশংসতা মানুষ হত্যার মহোৎসব থামছেই না। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। যেটি কল্পনার বাইরে। এই হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।
তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার পরেও ইসরায়েল হামলা করেছে। গতকালের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে। পশ্চিমা বিশ্ব ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম থাকব।
মন্ত্রী বলেন, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা নিরীহ নারী ও শিশুদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে। তাই তাদের বোধোদয় হওয়া উচিত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।