আবাসন সংকটেও ইংল্যান্ডে বাড়ছে খালি বাড়ির সংখ্যা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইংল্যান্ডে খালি বাড়ির সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় সাত লাখ ২০ হাজার খালি বাড়ি রয়েছে, যার মধ্যে প্রায় দুই লাখ ৬৫ হাজার বাড়ি ছয় মাসের বেশি সময় ধরে ফাঁকা পড়ে আছে। যা সরকারিভাবে লং-টার্ম এম্পটি হোমস (দীর্ঘমেয়াদে খালি বাড়ি) হিসেবে চিহ্নিত।
অথচ যুক্তরাজ্যে আবাসন সংকট, গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক আবাসনের জন্য দীর্ঘ অপেক্ষা-সব মিলিয়ে প্রশ্ন উঠছে এই বাড়িগুলো ব্যবহারের মধ্যে আনা হচ্ছে না কেন?
ইংল্যান্ডের লিউশাম কাউন্সিল বর্তমানে খালি বাড়ি সংস্কারে ২০ হাজার পাউন্ড পর্যন্ত অনুদান দিয়ে থাকে। তবে গত পাঁচ বছরে মাত্র ২২টি বাড়ি এই অনুদান পেয়েছে, যদিও এলাকাটিতে ২ হাজার ২৫৩টি খালি বাড়ি আছে। এর মধ্যে ৭৭৫টি ছয় মাসেরও বেশি সময় ধরে ফাঁকা পড়ে আছে।
গোটা দেশে যেখানে অসংখ্য মানুষ গৃহহীন, সেখানে এত বিপুল সংখ্যক খালি বাড়ি থাকা কি এক ‘মিসড অপারচুনিটি? এই প্রশ্ন অনেকদিন ধরেই উঠছে।
২০১৬ সাল থেকে বাড়তে থাকে ফাঁকা বাড়ির সংখ্যা- ২০২৪ সালে তা বেড়েছে ২২ শতাংশ, আর দীর্ঘমেয়াদে খালি বাড়ির সংখ্যা বেড়েছে ৩২ শতাংশ। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)