আবারও কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে দেশের ৩৫টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা এখনও কাটেনি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে জুমুয়াবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও অব্যাহত ছিল কর্মবিরতি। তবে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন শুরু করেছে।
গত ১ জুলাই থেকে সর্বজনীন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের এই আন্দোলনে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও।
এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গত বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। বৈঠকটি স্থগিত করার কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হয়েছে। কবে নাগাদ এই বৈঠক হতে পারে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতারা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থাকার কথা বলছেন। তারা আশা করছেন, শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের বৈঠক হবে। আলোচনা করেই একটা সমাধানে যেতে চান তারা।
অধ্যাপক নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, সরকারের ভেতরে কিছু স্বার্থান্বেষী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করতে পেনশনের প্রত্যয় কর্মসূচি হাজির করেছে। বর্তমান সরকারের পক্ষেই আমরা সব সময় কথা বলেছি। আমরা বিশ্বাস করি, সরকার আলোচনার মাধ্যমে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলে আমাদের দাবি মেনে নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যশোরে কৃত্রিম মধু তৈরির কারখানার সন্ধান
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রতি হাজার কি.মি. সড়কে ৬৭ জনের মৃত্যু ঘটে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন হত্যা: ডিবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হয়রানিমূলক অভিযানের কারণে দেশের রেস্তোরাঁ খাত চরম চাপে’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণভোট নিয়ে জামাতের আধা প্রেম, আধা প্রতারণা -আইনমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়ক মেরামতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন -সড়কমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
করে ছাড় নয়, ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলের উৎসে দাম কমলে দেশেও কমাতে হবে -বাণিজ্যমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চোক্ষের সামনে কৃষকরার ধান ডুইব্বা যাইতাছে, কিচ্ছু করার নাই’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)