আবহাওয়া: টানা ৭ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস
আগামী ৭ দিন দেশজুড়ে কমবেশি বৃষ্টি থাকবে। তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এ ছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সোম ও আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, সোমবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃতি রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।