আবহাওয়া : ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস
, ০৫ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৮ মার্চ, ২০২৩ খ্রি:, ১৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া
দেশের ১২ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের দক্ষিণাঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে ছিল বেশি। ঢাকাতেও দুপুরের পর থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত রোববারের তুলনায় দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে খুলনায় ৪০ মিলিমিটার। মাদারীপুরে ২৫ ও গোপালগঞ্জে ২২ মিলিমিটার। এর বাইরে দেশের অর্ধেকের বেশি জেলায় সামান্য বৃষ্টি ঝরেছে। রাজধানীতে ১ মিলিমিটারের কম বৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
০৬ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
১৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুদিন রাতের তাপমাত্রা কমবে
০২ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস
৩০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেষ রাত থেকে ঘন কুয়াশা, থাকতে পারে দুপুর পর্যন্ত
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












