আফতাবনগরে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজধানীর আফতাবনগরে লোহার ব্রিজ থেকে বটতলা হয়ে তালতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক জুড়ে হাটের অবস্থান। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রির জন্য কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। এছাড়া এখনো পর্যায়ক্রমে পশু নিয়ে হাটে আসছেন তারা।
মূলত হাট এলাকার প্রায় ৬০ শতাংশ অংশজুড়ে কোরবানির পশু নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা। তবে এখনো তেমন ক্রেতার দেখা পাচ্ছেন না তারা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার হাটে পশুর সংখ্যা কম মনে হয়েছে। হয়ত আগামী দুই-তিন দিনের মধ্যে হাট জমে উঠবে।
হাটে এখন পর্যন্ত যারা এসেছেন তাদের বেশিরভাগ পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর এলাকার ব্যবসায়ী। তাদের কেউ কেউ সময়মতো গরুকে গোসল করাচ্ছেন ও খাবার দিচ্ছেন। আবার কেউ কেউ নিজেদের জন্য খাবার রান্নার কাজটিও করছেন। কেউ গরুর সঙ্গে নিজেও ঘুমিয়ে গিয়েছেন, আবার কেউ মেতে উঠেছেন তাস খেলায়। তবে হাটে তেমন কোনো ক্রেতাকে চোখে পড়েনি। কেউ কেউ পশুর দাম জানতে চাচ্ছিলেন মাত্র।
নাটোর থেকে ১৩টি গরু নিয়ে এসেছেন মোক্তার হোসেন। এ বছর বিক্রির জন্য নিজ হাতে গরুগুলো লালন-পালন করেছেন তিনি। তিনি বলেন, আমার কাছে থাকা গরুগুলোর মধ্যে সর্বনিম্ন দাম ১ লাখ ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ দাম ৪ লাখ ৫০ হাজার টাকা। ক্রেতারা ১ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে। তবে এখনও দামে পোষায়নি বলে একটি গরুও বিক্রি করতে পারিনি।
তিনি আরও বলেন, আমি গত বছরও এখানে হাট করেছি। সে তুলনায় এবার গরুর সংখ্যা কম মনে হয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যে সব জায়গা কোরবানির পশুতে ভরে যাবে।
এদিকে হাটকে কেন্দ্র করে লোহার ব্রিজ থেকে তালতলা পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাস্তার পাশের খালি জায়গায় ভাতের হোটেল বসিয়েছেন ছোট ছোট দোকানিরা। কেউ আবার ভাজাপোড়ার দোকান বসিয়েছেন, কেউ সরবতের, কেউবা চায়ের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)