আফগানিস্তানে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমনের ইতিহাস
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়েই আফগানের ভূখন্ডে দ্বীন ইসলাম উনার আগমন হয়। এরপর আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফতকালে বোখারা-সমরকন্দ অঞ্চল অতিক্রম করে আফগান অঞ্চলে দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসার ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
ঈসায়ী ৬৩৭ সালে মুসলমানদের কাছে সাসানীয়রা শোচনীয়ভাবে পরাজিত হওয়ার ১০০ বছরের মধ্যে আফগান অঞ্চল মুসলমানদের অধীনে চলে আসে। এবং আফগানিস্তানের বিভিন্ন উপজাতি ও গোষ্ঠী সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। ঈসায়ী ৬৪২ সালে ‘নাহাভান্দ’ যুদ্ধের মাধ্যমে মুসলমানরা খোরাসান জয় করলে আফগান অঞ্চল জয়ের পথ প্রশস্ত হয়।
আফগান ভূখন্ডে মুসলিম শাসন ব্যাপকভাবে শক্তিশালী হয় উমাইয়া শাসকদের আমলে। এ ক্ষেত্রে ভূমিকা রাখেন হিশাম ইবনে আবদুল মালিক ও ওমর ইবনে আব্দুল আযীয রহমাতুল্লাহি আলাইহি। উমাইয়া সেনাপতি আব্দুর রহমান ইবনে সামুরা জানবিলদের পরাজিত করে জাবুলিস্তান (দক্ষিণ আফগানিস্তান) জয় করেন। আব্বাসীয় শাসক আল মুতাসিমের সময় সমগ্র আফগানিস্তান মুসলিমদের অধীনে আসে এবং পুরো আফগানিস্তানের বাসিন্দাগণ মুসলমান হয়ে যান। আব্বাসীয়দের অধীনে সামানিদরা (৮১৯-৯৯৯ সাল) আফগানসহ মধ্য এশিয়ার কিছু অঞ্চল শাসন করত ঈসায়ী দশম সালে সামানিদদের পতন হলে আফগানিস্তানে গজনভি সালতানাতের গোড়াপত্তন হয়। গজনভিদের শাসনকালেই আফগানিস্তান প্রথমবারের মতো বৃহত্তর পরিসরের কোনো ইসলামী শাসন লাভ করে। ১২২০ সালে সমগ্র মধ্য এশিয়ার মতো চেঙ্গিস খান দ্বারা আক্রান্ত হয়। ১৩৮০ সাল পর্যন্ত আফগানিস্তান বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এরপর তৈমুর লং আফগানিস্তানকে ঐক্যবদ্ধ করেন এবং তার পরিবার ১৬ শতাব্দী পর্যন্ত তা শাসন করেন।
১৫০৪ সালে উত্তর ভারতে প্রতিষ্ঠিত নতুন মোগল সালতানাতের অধীন হয় আফগানিস্তান। পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তারা পরবর্তী দুই শ বছর ইরানের সাফাভিদ সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করে। ১৭৪৭ সালে সাফাভি শাসক নাদির শাহের মৃত্যুর পর আফগানিস্তানে পশতু শাসনের উত্থান ঘটে, যারা দুররানি নামে বেশি পরিচিত। নামে মাত্র হলেও ১৯৭৮ সাল পর্যন্ত তাদের শাসন অব্যাহত ছিল। দুররানি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ শাহ দুররানি রহমাতুল্লাহি আলাইহি। যিনি ইতিহাসে আহমদ শাহ আবদালি নামেও পরিচিত; তিনি আফগানিস্তানের পশতু জাতিগোষ্ঠীকে একত্র করেন। উনাকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতাও বলা হয়। আফগানিরা উনাকে আহমদ বাবা নামে অভিহিত করে থাকেন। আহমদ শাহ রহমাতুল্লাহি আলাইহি ১৭৬০ সালে উনার শাসন ভারতের দিল্লি থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত করেন। ১৭৭২ সালে উনার ইন্তেকালের পর দুরদানি সালতানাত ভেঙে যায়। তবে ১৮২৬ সালে পশতু নেতা দোস্ত মুহম্মদ আফগানিস্তানে শৃঙ্খলা ফিরিয়ে আনেন।
দোস্ত মুহম্মদের পর থেকে আফগানিস্তানে বিদেশি আগ্রাসি শক্তিগুলোর আনাগোনা শুরু হতে থাকে। ব্রিটেন রাশিয়া আফগানিস্তানের নিয়ন্ত্রন নিতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করে। অস্থিতিশীল হয়ে ওঠে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত হয় দেশটি। এ সময় কয়েকটি নামমাত্র মুসলিম শাসক দেশটির শাসক করলেও তারা সবাই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের দ্বারা প্রভাবিত ছিলো। সাম্রাজ্যবাদীরা বর্তমানে আফগানিস্তান ত্যাগ এবং তালেবানরা আফগানিস্তানের শাসনভার তুলে নিয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৮৮)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ…
বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস
বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ…
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।