চাইল্ড যুদ্ধ:
মুঘলদের কাছে ব্রিটিশদের লজ্জাজনক পরাজয়
, ২৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৭ জুন, ২০২৩ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি তিনি গোয়েন্দা মারফত জানতে পারলেন যে, এগুলো ইংরেজদের কাজ। উনার পিতা বাদশাহ শাহজাহান ইংরেজদের ৩০০০ টাকা শুল্কের বিনিময়ে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়েই পরিস্থিতি ঘোলাটে করছিলো ইংরেজরা। তাই এবার তিনি ইংরেজদের শায়েস্তা করার চিন্তা করেন।
সে সময় বাংলার সুবাদার ছিলেন আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার মামা মির্জা আবু তালিব ওরফে শায়েস্তা খান। তিনি বুঝতে পারলেন যে, বাদশাহ ইংরেজদের শায়েস্তা করতে চাচ্ছেন। তিনিও চাচ্ছিলেন ইংরেজদের বিরুদ্ধে বড়সড় একটি পদক্ষেপ নেয়ার জন্য। কারণ বাংলা অঞ্চলেও অনিয়ম ও অবৈধ ব্যবসার পসরা সাজিয়ে বসেছিলো এরা। পরিকল্পনা মতো শায়েস্তা খান শুল্ক ২% থেকে বাড়িয়ে ৩.৫% করে দিলেন তিনি। শুল্ক বাড়ানোর ঘটনায় বেঁকে বসলো ব্রিটিশরা। তারা ষড়যন্ত্র শুরু করলো। যার নেতৃত্বে ছিলো জোসিয়া চাইল্ড নামের এক অবৈধ ব্রিটিশ ব্যবসায়ী।
এই চাইল্ড জানতো যে বাংলা একটি ধন সম্পদে পরিপূর্ণ দেশ। বাংলা নিয়ন্ত্রণে নিতে পারলেই মুঘলরা যুদ্ধের সাহস পাবে না। সুতরাং যে করেই হোক বাণিজ্যিক আধিপত্য তার এখানে কায়েম করতেই হবে। চট্টগ্রাম তখন ছিলো প্রচুর সমৃদ্ধ, আর বাণিজ্যিক যোগাযোগের জন্য সর্বোত্তম। প্রচন্ড শক্তিশালী এক দুর্গের মতো অঞ্চল ছিলো বলে চট্টগ্রাম দখল করাও ছিলো দুরূহ ব্যাপার। এর উপর আবার শায়েস্তা খানের মতো বিচক্ষন শাসক বিদ্যমান।
এরপরও একবার চেষ্টা করে দেখতে চাইলো ব্রিটিশরা। চাইল্ড শায়েস্তা খানের নতুন করনীতিকে প্রত্যাখান করে বাংলা দখলের জন্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনাকে সরাসরি হত্যার হুমকি দিলো। বাংলা দখল করবার জন্য চাইল্ড তার সেনাবাহিনী পাঠালো। চাইল্ডকে সহযোগীতার জন্য তৎকালীন ইংল্যান্ডের শাসক কিছু যুদ্ধজাহাজ পাঠায়। এর পাশাপাশি চাইল্ড মাদ্রাজ থেকে আরও ৪০০ জন সৈন্য, ২০০ টি কামান এবং ৬০০ জন পুরুষের একটি বাহিনী পাঠায়। তার নির্দেশ ছিলো চট্টগ্রাম দখল করতেই হবে। এদিকে সে সময়ের অন্যতম শক্তিশালী মুঘল সেনাবাহিনী নিয়ে চট্টগ্রামে অপেক্ষা করতে লাগলেন শায়েস্তা খান। এ সময় ভারতের হুগলিতে ব্রিটিশদের নৌবহর এসে পৌছায়।
ঠিক এমন সময় একটি ঘটনা ঘটে যায়। শায়েস্তা খান কিছুটা সময় নিয়ে ব্রিটিশদের আক্রমন করতে চাচ্ছিলেন। কিন্তু হুগলী নদীর কাছে ৩ ব্রিটিশ সেনার খারাপ আচরণের কারণে তাদের বেধড়ক মারধর করে মুঘল সেনারা। যার প্রতিশোধ নিতে হুগলিতে মুসলমানদের ৫০০ বাড়িঘর জ্বালিয়ে দেয় ব্রিটিশ সেনারা। এতে শায়েস্তা খান প্রচন্ড রেগে যান। তিনি দ্রুত ইংরেজ শিবিরে আক্রমণ করার আদেশ দেন এবং তাদেরকে পরাজিত করে পিছু হটতে বাধ্য করেন।
হুগলিতে পরাজয়ের পর ব্রিটিশ সন্ত্রাসীরা এর প্রতিশোধ নিতে সমুদ্রে হাজ্বীদের জাহাজে হামলা চালায় এবং লুট করে। এ খবর শুনে ব্রিটিশদের বিরুদ্ধে নৌযুদ্ধ ঘোষণা করেন আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি। তিনি উনার নৌবহর নিয়ে মাদ্রাজে ইংরেজ দুর্গ অবরোধ করেন। সিদ্দীক ইয়াকুব এর নেতৃত্বাধীন নৌ বহর এবং উনার সাথে হাবিশ ফৌজের আক্রমণে ব্রিটিশরা ধরাশয়ী হয়। পালিয়ে যায় ব্রিটিশরা। এই যুদ্ধ ১৬৮৬ থেকে ১৬৮৯ পর্যন্ত স্থায়ী ছিল। ধূর্ত চাইল্ডের কারণেই মূলত এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিলো। তাই ইতিহাসে একে চাইল্ড যুদ্ধ নামেই অভিহিত করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












