আপিল বিভাগের নির্দেশে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণের আদেশ স্থগিত
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে গ্রহণের ২০১৮ সালের আপিল বিভাগের আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারকর বেঞ্চ রিভিউ শুনানি শেষে এই আদেশ দেয়। একই সঙ্গে এ বিষয়ে আপিল করার অনুমতি দেয়া হয়েছে।
আদালতের আদেশের পর শিশির বলে, ২০১৮ সালের গেজেট গ্রহণের আদেশ স্থগিত হওয়ায় সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টে চলমান রুলের শুনানি ও নিষ্পত্তিতে আর কোনো বাধা রইল না। গেজেটটি কার্যকর থাকায় কোনো প্রশাসনিক শূন্যতাও তৈরি হবে না।
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের আগে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। আইন মন্ত্রণালয় খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠালে তৎকালীন প্রধান বিচারক এস কে সিনহা আপত্তি জানান। তিনি বলেন, খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী বিধিমালার মতো হওয়ায় এটি মাসদার হোসেন মামলার রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিছু শব্দ ও বিধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে খসড়া সংশোধন করে মন্ত্রণালয়ে পাঠানো হলেও সুপ্রিম কোর্ট ও সরকারের মধ্যে মতপার্থক্যের কারণে গেজেট প্রকাশ স্থগিত থাকে। এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সমালোচনার মুখে পড়ে প্রধান বিচারক সিনহা দেশত্যাগ করে ও পদত্যাগপত্র দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)