আন্দোলন নিয়ে হতাশা বিএনপির তৃণমূলে
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলন অনেকটাই হোঁচট খেয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো যেসব কর্মসূচি পালন করেছে তা সরকারকে চাপে ফেলতে পারেনি। বরং বিএনপির কর্মসূচির সময় ধারাবাহিকভাবে পাল্টা কর্মসূচি চালিয়ে দলের নেতাকর্মীদের চাঙ্গা রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
চলতি বছরের ১২ জুলাই এক দফার যৌথ ঘোষণা দিয়ে আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্র দলগুলো। ২৮ জুলাই রাজধানীতে এ দলের মহাসমাবেশ আশান্বিত করে তোলে নেতাকর্মীদের। কিন্তু পরদিন ২৯ জুলাই রাজধানীর প্রবেশমুখগুলোয় ‘সংঘর্ষপূর্ণ’ অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ আর বাড়াতে পারেনি বিএনপি। এ ঘটনার পর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বিএনপির নীতিনির্ধারক থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে।
হতাশার নেপথ্যে: এরই মধ্যে গত ১ সেপ্টেম্বর দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্ণ করেছে। এমন এক সময়ে বিএনপি তার এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল, যখন তারা প্রায় ১৭ বছর ধরে রাষ্ট্রক্ষমতার বাইরে। বিএনপির নেতারা মনে করেন, আবার ক্ষমতায় ফিরতে আগামী সংসদ নির্বাচন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচনের সময় ক্ষমতায় থাকলে তাদের পক্ষে ভোটে জয়ী হওয়া সম্ভব নয়। এ জন্য তারা চাইছেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার।
এমন প্রেক্ষাপটে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন বিস্তারের ব্যর্থতায় বিএনপির তৃণমূলে একধরনের হতাশা দেখা দিয়েছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পর্যবেক্ষণ হচ্ছেÑ প্রথমত অবস্থান কর্মসূচি শেষে প্রায় ১২ দিনের বিরতির পর পদযাত্রা, গণমিছিল নিয়ে এক দফার কর্মসূচিতে ফিরলেও সরকারকে চাপে ফেলতে পারে, এমন কোনো কার্যকর কর্মসূচি এখনও বিএনপি নিতে পারেনি।
দ্বিতীয়ত কূটনৈতিক তৎপরতা চালিয়ে বিএনপি ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশকে ঘিরে আগ্রহী কয়েকটি বিদেশি রাষ্ট্রকে দিয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছে। কিন্তু বিদেশি কোনো রাষ্ট্রই এখনও নির্বাচনকালীন সরকার নিয়ে মন্তব্য করেনি। বিশেষত এ দুটি কারণে বিএনপি সরকারের ওপর কোনো কার্যকর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। ফলে আন্দোলনের মাধ্যমে ‘গণ-অভ্যুত্থান’ ঘটানোর মতো অবস্থাও সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।