আন্দোলন দেখে ভয় পাবেন না : প্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
-‘জ্বালাও-পোড়াও আর সহ্য করব না’
, ০১ আগস্ট, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনি-মিনি খেলতে দেয়া হবে না, আন্দোলন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "সামান্য আন্দোলন দেখে ভয় পাবেন না; যতক্ষণ জনগণ আমাদের সাথে আছে ততক্ষণ ভয়ের কিছু নেই। আমরা অগ্নিসংযোগ-সন্ত্রাসকে আর বরদাস্ত করব না। এটা কখনই মেনে নেয়া হবে না।"
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনি-মিনি খেলতে দেব না।"
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না। মন মরা (গোমরা) অবস্থা দেখতে চাই না কারও। জনগণ আমাদের সঙ্গে আছে। জ্বালাও-পোড়াও আমরা আর সহ্য করব না। মানুষের ভাগ্য নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না।
প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যাইনি। সেটা অতিক্রম করেই আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে।
গ্রামের মানুষ ভালো আছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এখন ঢাকায় জিনিসপত্র নিয়ে যে হাহাকার, সেটা গ্রামে নাই। কারণ তারা নিজেরাই উৎপাদন করছে। গ্রামের মানুষ ভালোই আছে।
এসময় প্রধানমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও পোড়াও দেখে ভয় পাবেন না। আমরা আর এটা করতে দেব না। আন্দোলন যে কেউ করতে পারে, কিন্তু মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। সংকট আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবল থাকতে হবে। মন মরা (গোমরা) অবস্থা দেখতে চাই না কারও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা, উল্টো কমেছে ৭১ হাজার মে. টন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেড়শ কোটি টাকার ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লেবাননে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কামলার মজুরি ১২০০ টাকা, ধানের মণ ৮০০
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিষেধাজ্ঞা শেষে নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা, নেই ইলিশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশি গরু চুরির চেষ্টা বিএসএফের, স্থানীয়দের বাধা
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু পশ্চিমবঙ্গের
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের টাকায় কেনা স্বপ্নের করুণ সমাপ্তি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে -ডা. জাহেদ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া উচিত’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদক বিক্রি ও সেবনে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা -আইজিপি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)