‘শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া উচিত’
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, শিক্ষকরা একটি মহান পেশার সঙ্গে সম্পৃক্ত। তাই শিক্ষকদের রাজনৈতিক লেজুড়বৃত্তি না করে নিজ নিজ শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া উচিত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষা ভবনের নিজ দপ্তরে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, আমরা যদি আমাদের স্বাধীন সত্তা, সামাজিক মর্যাদা ও আত্মসম্মানের কথা চিন্তা করি, তাহলে শিক্ষক হিসেবে আমাদের পরিচয়টাই সবচেয়ে বড় হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিক সম্পর্ক তৈরি করলে ব্যক্তিগত সম্মান ক্ষুণœ হওয়ার আশঙ্কা থাকে।
ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী সরকারি কর্মচারীরা রাষ্ট্রের বেতনভুক্ত। একইভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও সরকারের বিভিন্ন অনুদান ও সহায়তা পেয়ে থাকেন। ফলে দায়িত্বশীল অবস্থানে থেকে রাজনৈতিক মতাদর্শ প্রকাশ বা প্রচার করা সমীচীন নয়।
মাউশি মহাপরিচালক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ^মানের পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের গুণগত মান, পেশাদারিত্ব ও নৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করতে হবে।
শিক্ষকদের প্রতি সরকারের এবং সমাজের প্রত্যাশা অনেক বেশি। গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং আধুনিক চিন্তা-চেতনার বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের ক্লাসে উপস্থিতি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। শিক্ষক যদি সঠিকভাবে শিক্ষাদান না করেন, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে না। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, আগ্রহ ও নতুন চিন্তার বিকাশ ঘটাতে শিক্ষকের সক্রিয় উপস্থিতি অপরিহার্য।
নকলমুক্ত শিক্ষা পরিবেশ প্রসঙ্গে মাউশি মহাপরিচালক বলেন, শুধু নকলমুক্ত পরীক্ষা নয়, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে- যেখানে শিক্ষার্থীরা কখনো নকলের চিন্তাও করবে না।
তিনি আরো বলেন, আমরা কেন শুধু নকলমুক্ত পরিবেশ প্রত্যাশা করব? আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে ‘নকল’ শব্দটাই একসময় বিলুপ্ত হয়ে যাবে। শিক্ষার্থীরা নিজের যোগ্যতা ও মেধার ওপর আস্থা রাখবে।
কারিগরি শিক্ষা প্রসঙ্গে মাউশি মহাপরিচালক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাধারণ শিক্ষার সঙ্গে কর্মমুখী ও কারিগরি শিক্ষাকে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












