বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু পশ্চিমবঙ্গের
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গত সোমবার সীমান্তঘেঁষা বিভিন্ন জেলার প্রশাসন মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম চালানো হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেয়। বৈঠকের পর শুভেন্দু বলেছে, সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
ঘোষণার পরপরই বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দা বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের সমসেরনগর পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করে।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছে, স্বরূপনগর থেকে সমসেরনগর পর্যন্ত পুরো সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৪৬ কিলোমিটার ইছামতি নদীর তীরবর্তী নদীবিধৌত এলাকা এবং বাকি ৫০ কিলোমিটার স্থলসীমান্ত। এই স্থলসীমান্তের প্রায় ২০ কিলোমিটার অংশে এখনও কোনো বেড়া নেই।
বিএসএফ সূত্র জানিয়েছে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় প্রচলিত কাঁটাতারের বেড়ার পরিবর্তে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ নকশা করা ১২ ফুট উঁচু ‘আরোহন অযোগ্য’ ও ‘কাঁটা অযোগ্য’ স্টিল জালের বেড়া বসানো হবে।
প্রস্তাবিত ‘সিঙ্গেল-রো স্মার্ট ফেন্সিং’ ব্যবস্থায় নজরদারি ক্যামেরা, সেন্সর এবং নির্বাচিত অংশে কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইবিএমএস প্রযুক্তি যুক্ত থাকবে, যাতে তাৎক্ষণিক নজরদারি ও অনুপ্রবেশ শনাক্ত করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ন্যাটোর বিরুদ্ধে ইস্তাম্বুল ও এথেন্সে হাজার হাজার মানুষের বিক্ষোভ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে এভাবেই দখলদারদের অসংখ্য যুদ্ধযান ভাঙারি হয়ে যত্রতত্র পড়েছিলো।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাজমহলে ‘হিন্দু মন্দির’ তদন্ত চেয়ে সরকারকে হাইকোর্টের নোটিশ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা বৃষ্টি আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)