নিষেধাজ্ঞা শেষে নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা, নেই ইলিশ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দীর্ঘ দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। কিন্তু নদীতে জাল ফেলেও মিলছে না কাক্সিক্ষত ইলিশ। অনেক জেলে ধার-দেনা করে নদীতে নামলেও মাছ না পেয়ে খালি হাতে ঘাটে ফিরছেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধির কথা বলে মার্চ ও এপ্রিল মাসজুড়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। গত ৩০ এপ্রিল মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হলে নতুন আশায় বুক বেঁধে নদীতে নামেন জেলেরা। তবে কয়েক দিন পেরিয়ে গেলেও কাক্সিক্ষত ইলিশ না পাওয়ায় এখন হতাশা বাড়ছে উপকূলজুড়ে।
জেলেরা জানান, ডিজেলের দাম বৃদ্ধি ও সহজে জ্বালানি না পাওয়ায় অনেকেই ট্রলার নিয়ে নদীতে যেতে পারছেন না। আবার যারা যাচ্ছেন, তাদের অনেকেই কাক্সিক্ষত মাছ না পাওয়ায় খরচ তুলতে হিমশিম খাচ্ছেন।
কমলনগর উপজেলার মতির হাট এলাকার জেলে আবদুল মালেক বলেন, ‘নিষেধাজ্ঞার দুই মাস কোনও কাজ ছিল না। ধারদেনা করে সংসার চালাতে হয়েছে। এখন আশা নিয়ে নদীতে নামছি। কিন্তু মাছ না পাওয়ায় তেলের টাকাও উঠছে না। প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে।’
মতির হাট এলাকার আরেক জেলে জাকির হোসেন বলেন, ‘ছয়-সাত ঘণ্টা ধরে নদীতে জাল ফেলে রাখি। তোলার সময় দেখি একেবারে ফাঁকা। মনে হয় সব ইলিশ বেড়াতে গেছে, ফিরলে ধরা পড়বে।’
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ইলিশ সাধারণত জুন থেকে অক্টোবর (বর্ষা মৌসুম) পর্যন্ত সবচেয়ে বেশি ধরা পড়ে। তবে এর মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। এই সময়ে ইলিশ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে নদীতে চলে আসে, ফলে জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। পূর্ণিমা বা অমাবস্যা এলেও বেশি ধরা পড়ে।
জেলে শাহীন মাঝি বলেন, ‘আগে রাতে নদীতে গেলে ভালো ইলিশ পাওয়া যেতো। এখন সারারাত জাল ফেলেও দুই-তিনটা মাছ নিয়ে ফিরতে হচ্ছে। পরিবার নিয়ে খুব কষ্টে আছি। সামনে কী হবে বুঝতে পারছি না।’
ইলিশ ধরা না পড়ায় আড়তদাররাও পড়েছেন সংকটে। মাছ না থাকায় আড়তগুলোতে ক্রেতার উপস্থিতি কমে গেছে। ইলিশের মৌসুম শুরু হলেও বাজারে সরবরাহ কম থাকায় ব্যবসায় ধস নেমেছে।
রামগতি, কমলনগর, চর আলেকজান্ডার, মতিরহাট, হাজিরহাট, চরফলকনসহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় ৩০টি মাছ ঘাটে আগের মতো কর্মচাঞ্চল্য নেই। অনেক আড়তে জেলেদের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে ব্যবসায়ীদের। নদী থেকে ফিরলেও বেশিরভাগ ট্রলারে মাছের পরিমাণ খুবই কম।
মতির হাট মাছ ঘাটের আড়তদার রফিক বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে সবাই আশা করেছিল এবার প্রচুর ইলিশ পাওয়া যাবে। কিন্তু মাছ না থাকায় ঘাটগুলো ফাঁকা পড়ে আছে। ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা।’
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুর জেলায় প্রায় ৫৪ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে ৪০ হাজার ৯৫৫ জন কার্ডধারী জেলে। এবারের নিষেধাজ্ঞাকালে ২০ জন জেলেকে কারাদ- দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ন্যাটোর বিরুদ্ধে ইস্তাম্বুল ও এথেন্সে হাজার হাজার মানুষের বিক্ষোভ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে এভাবেই দখলদারদের অসংখ্য যুদ্ধযান ভাঙারি হয়ে যত্রতত্র পড়েছিলো।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তাজমহলে ‘হিন্দু মন্দির’ তদন্ত চেয়ে সরকারকে হাইকোর্টের নোটিশ
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা বৃষ্টি আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












