আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
, ০৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ প্রায় দেড় যুগ পর সপরিবারে নিজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর থেকেই এই খবরটি দেশি সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বিশেষ গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা থেকে শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং প্রভাবশালী বিবিসি পর্যন্ত প্রতিটি প্রধান মিডিয়া আউটলেট এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে। প্রায় ১৭ বছর ৩ মাস লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিশ্বজুড়ে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থীর ফিরে আসা’ হিসেবেও অভিহিত করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরের শিরোনামে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’ হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘দ্য ডন’ একই সুর ধরে খবর প্রকাশ করেছে যে, নির্বাচনের আগমুহূর্তে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, তার ফিরে আসা আসন্ন নির্বাচনে ক্ষমতার সমীকরণকে নাটকীয়ভাবে বদলে দিতে পারে।
ভারতের সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের ফেরার খবরটি বেশ গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ১৭ বছর পর স্ত্রী, কন্যা ও শখের বিড়ালকে নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। এ ছাড়াও ‘হিন্দুস্তান টাইমস’ এবং ‘দ্য হিন্দু’র মতো প্রভাবশালী পত্রিকাগুলো বাংলাদেশের এই আলোচিত রাজনৈতিক পরিবর্তনের খবর বড় আকারে প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












