আনার/ডালিম/বেদানা খাওয়া মহাসম্মানিত সুন্নত মুবারক
فِيْهِمَا فَاكِهَةٌ وَنَحْلٌ وَرُمَّانٌ
অর্থ : “তথায় আছে ফল-মূল, খেজুর ও আনার।” (পবিত্র সূরা রহমান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬৮)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ رُمَّانٍ مِنْ رُمَّانِكُمْ هَذَا إِلَّا وَهُوَ مُلقَّحٌ بِحَبَّةٍ مِّنْ رُمَّانِ الْجَنَّةِ.
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, প্রতিটি ডালিম জান্নাতের পানির একটি ফোঁটা ধারণ করে।” (তাফসীরে দূররে মানছুর লিস সূয়ূতী, তারীখে দামেশক)
ফলশ্রুতিতে ডালিমে রয়েছে এমন সব গুণাগুণ যা পৃথিবীর অন্য কোন ফলে নেই।
অন্য বর্ণনায় বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي عَبْدِ اللَّهِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَكَلَ حَبَّةٌ مِّنْ رُمَّانٍ أَمْرَضَتْ شَيْطَانَ الْوَسْوَسَةِ أَرْبَعِينَ يَوْماً.
অর্থ : “হযরত আবূ আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আনার বা ডালিম ফল খাবে, এটি তাকে শয়তানের প্রভাব থেকে ৪০ দিনের জন্য পবিত্র রাখবে।” সুবহানাল্লাহ! (কিতাবুল কাফী)
আনারের উপকারিতা :
১. রক্ত পরিশুদ্ধ করে
২. শরীরে শক্তি সঞ্চার করে
৩. পাকস্থলি পরিস্কার করে
৪. পরিপাকতন্ত্রের বাধা ও জটিলতা দূর করে
৫. ডায়রিয়া বন্ধ করে
৬. হজম শক্তি বৃদ্ধি করে
৭. স্নায়ুকে শক্তিশালী করে
৮. কণ্ঠ বা গলা পরিস্কার রাখে ৯. ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে
১০. হৃৎপি- ভালো রাখে
১১. স্কিন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে
১২. ভুলে যাওয়া রোগ এলজেইমা প্রতিরোধ করে স্মরণশক্তি বৃদ্ধি করে
১৩. রক্তস্বল্পতা দূর করে
১৪. হাড়ের রোগ প্রতিরোধ করে হাড়কে সুস্থ রাখে
১৫. দাঁতের রোগ প্রতিরোধ করে
১৬. কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
১৭. সর্দি-কাশি ভালো করে
১৮. ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে
১৯. হৃদরোগের ঝুঁকি কমায়
২০. ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ ঘায়ের প্রতিষেধক
২১. পেশীর ব্যাথা দূর করে
২২. ভিটামিন সি, ই, কে সহ উল্লেখযোগ্য পুষ্টির যোগান দেয় ইত্যাদি।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।