নগর উন্নয়ন নীতিমালা
৫ কোটি নগরবাসীর জন্য নতুন নীতি
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রথমবারের মতো ‘জাতীয় নগর উন্নয়ন নীতিমালা-২০২৫’ অনুমোদন দিয়েছে সরকার। দেশের মোট জনসংখ্যার ৫ কোটি (৩২ শতাংশ) নগরে বসবাস করলেও তাদের জন্য পৃথক নীতিমালা ছিল না। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে পানিবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক বাসযোগ্য গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
একইসঙ্গে নগর ও শহরগুলোর বিকেন্দ্রীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে নগরবাসীদের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই এ উদ্যোগের 'লক্ষ্য'।
গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে নীতিমালাটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে উদ্যোগ নেওয়ার দীর্ঘ ২১ বছর পর জাতীয় নগর উন্নয়ন নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেল।
নীতিমালা অনুযায়ী, সরকারপ্রধানের নেতৃত্বে ‘জাতীয় নগর উন্নয়ন কাউন্সিল’ গঠিত হবে, যার সাচিবিক দায়িত্ব পালন করবে স্থানীয় সরকার বিভাগ।
নীতিমালায় জনসংখ্যা ও আর্থিক সক্ষমতার ভিত্তিতে নগরগুলোকে চারটি স্তরে বিন্যস্ত করা হয়েছে। সেগুলো হলো- মেগাসিটি (এক কোটি বা তদূর্ধ্ব): এখানে জনসংখ্যার চাপ কমাতে শিল্পকারখানাকে নিরুৎসাহিত করে অন্য অঞ্চলে বিনিয়োগ উৎসাহিত করা হবে; মহানগর (৫ লাখ থেকে এক কোটি): এগুলো আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করবে; মাঝারি/জেলা শহর (৫০ হাজার থেকে ৫ লাখ): এগুলো কৃষিপণ্য প্রক্রিয়াকরণ ও বাণিজ্যের প্রধান কেন্দ্র হবে; উপজেলা/ছোট শহর (২০ হাজার থেকে ৫০ হাজার): এখানে প্রশাসনিক ও পেশাগত সেবা প্রদান এবং খামারের দ্রব্যাদি বিনিময়ের সুযোগ থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)