‘আদিবাসী’ স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র
রাঙামাটি সংবাদদাতা:
‘আদিবাসী’ স্বীকৃতি দাবির প্রতিবাদে গতকাল রোববার রাঙামাটি শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আদিবাসী নয়, তারা বহিরাগত দেশ থেকে বিতাড়িত হওয়া আশ্রিত জাতি। ঐতিহাসিক তথ্য মতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বার্মা, তিব্বত, ভারতের ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলিয়া এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে ১৭৩০ সাল নাগাদ যুদ্ধে বিতাড়িত হয়ে বাংলাদেশের ভূখ-ে অস্থায়ীভাবে আগমন করে।
বক্তারা জানান, অনেক চাকমা ও মারমা প-িত, লেখকরা তাদের লেখা বিভিন্ন বইতে উল্লেখ করেছে, তারা আদিবাসী নন, তারা পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিতাড়িত হয়ে এদেশে বসতি স্থাপন করেছে। তাদের অধিকাংশের আদি নিবাস বার্মা ও বার্মার চম্পকনগরে। তারা যে এদেশের আদি বাসিন্দা নন, এটা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও অকপটে স্বীকার করেছে।
‘তাছাড়াও বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, তারা ক্ষুদ্র নৃ-তাত্তি¦ক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত। ’
বক্তারা আরও বলেন, কাক যেমন ময়ূরের পেখম লাগালে ময়ূর হয় না, তেমনি এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা কখনো আদিবাসী হয় না। আদিবাসী হতে হলে ভূমি সন্তান হতে হয়, এবং হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করতে হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার ও চীন হতে পার্বত্য চট্টগ্রামে অভিবাসী হিসেবে এসে বসতি স্থাপন করলে ভূমি সন্তান হওয়া যায় না। মূলত আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র জুম্মল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় উপজাতীয় ও দেশীয় কুচক্রী মহলগুলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।