আদানির সঙ্গে ‘অসম’ বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ নিয়ে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী উল্লেখ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন।
বিচারক ফারাহ মাহবুব ও বিচারক দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে।
এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিলের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ওই নোটিশে ‘অন্যায্য একতরফা’ চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছিল। তিনদিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছিলেন ওই আইনজীবী।
এছাড়া লিগ্যাল নোটিশে জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়।
পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে নোটিশের জবাব দিতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তাই এ রিট আবেদন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।