আতঙ্কে রোগীরা, হাসপাতাল ছাড়ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা
রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর হাসপাতালের ভেতরে ভাঙচুর ও আগুন দেওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে। এমনকি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই ভয়ে হাসপাতাল ছেড়ে গেছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর শাহবাগে ধাওয়া-পাল্টাধাওয়ার প্রথম সূত্রপাত ঘটে। এরপর ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএসএমএমইউয়ের ভেতরে ঢুকে গেলে শিক্ষার্থীরাও তখন হাসপাতালে ঢুকে পড়ে। এসময় ভেতরে থাকা গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল ভাঙচুর এবং আগুন দেওয়া হয়।
বিএসএমএমইউ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরের আন্দোলনের কারণে সকাল থেকেই বিএসএমএমইউর গেটগুলো প্রায় বন্ধই করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বেলা ১১টার দিকে কিছু লোক হুড়োহুড়ি করে ভেতরে ঢুকরে গেলো, তাদের সঙ্গে বাইরে থাকাদের ইটপাটকেল ছোঁড়া শুরু হলো, এক পর্যায়ে গেট ভেঙে শতশত আন্দোলনকারী ঢুকে পড়লো এবং নিমিষেই হাসপাতালের ভেতর ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেল।
এক রোগীর স্বজন বলেন, আমার রোগী ডি ব্লকে ভর্তি, একটা পরীক্ষার জন্য আউটডোর-১ নম্বরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। এরমধ্যে বাইরে হঠাৎ করেই ধুমধাম আওয়াজে ভাঙচুর শুরু হয়। এসময় লাইন ভেঙে সবাই ছুটাছুটি করে চলে যায়। আমিও বুঝতে পারছিলাম না কী করবো, কোনোরকমে এক দৌড়ে বাইরে চলে এসেছি। ওইদিকে আমার রোগীর কী অবস্থা বুঝতে পারছি না। সঙ্গে মোবাইলও আনিনি যে ফোন দিয়ে খবর নেব।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।