আটক সন্ত্রাসীদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম ও তার আশপাশের পাহাড়ি এলাকায় আরও সন্ত্রাসী আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার সকালে আটক সন্ত্রাসীদের নিয়ে এ অভিযান শুরু করে সিটিটিসি দল।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান।
এর আগে গত সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ সন্ত্রাসীকে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও পরে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়। তার আগে গত শনিবার পূর্ব টাট্টিউলি গ্রাম থেকে ১০ সন্ত্রাসীকে আটক করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।