সম্পাদকীয়-১
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয।
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক ফরমান- মহান আল্লাহ পাক উনার নিদর্শন সম্বলিত দিবস মুবারকগুলোকে স্মরণ করিয়ে দিন সমন্ত কায়িনাতকে। নিশ্চয়ই এর মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা-বান্দীদের জন্য ইবরত ও নছীহত রয়েছে। ” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫)
(২)
প্রসঙ্গত পবিত্র ১৮ যিলহজ্জ শরীফ মুনাফিকরা উনার পবিত্র হুযরা শরীফ উনার মধ্যে অনুপ্রবেশ করে উনাকে শহীদ করে। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! অর্থাৎ আজকের এই দিনটি হচ্ছে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার সময় উনার আহলিয়া হযরত নায়লা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বাধা দিতে আসলে উনার হাতের কয়েকটি আঙ্গুল মুবারক কেটে যায়। এ সময় আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৩৭নং পবিত্র আয়াত শরীফ উনার এই অংশ পাঠ করছিলেন: “অতএব, তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন”। এই পবিত্র আয়াত শরীফ পাঠ করার সময় উনাকে শহীদ করা হয় এবং এই পবিত্র আয়াত শরীফ উনার উপর উনার রক্ত মুবারক ছিটিয়ে পড়েছিলো। (দায়েরাতুল মা’য়ারিফ)
পবিত্র কুরআন শরীফ উনার উপরোক্ত অংশের পূর্বে পবিত্র আয়াত শরীফটি শুরু ছিলো এইরূপ: “আপনারা যাতে ঈমান আনয়ন করেছেন, তারা যদি সেরূপ ঈমান আনয়ন করে, তবে নিশ্চয়ই তারা হিদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধ-ভাবাপন্ন এবং তাদের বিরুদ্ধে আপনার জন্য মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। ” এই পবিত্র আয়াত শরীফ উনার সঙ্গেই ১৩৮নং পবিত্র আয়াত শরীফটি এইরূপ: “আমরা গ্রহণ করলাম মহান আল্লাহ পাক উনার রং, আর রংয়ের মধ্যে মহান আল্লাহ পাক অপেক্ষা কে অধিকতর সুন্দর? এবং আমরা উনারই ইবাদতকারী। ” আশ্চর্যের বিষয় এই যে, উনার রক্ত-রঞ্জিত পবিত্র আয়াত শরীফ উনার পূর্বাংশ এবং পরের পবিত্র আয়াত শরীফ যেন উনার রক্তাক্ত পবিত্র শাহাদাত মুবারকেরই এক অপূর্ব ইঙ্গিত। সুবহানাল্লাহ!
পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশের সময় উনার বয়স মুবারক হয়েছিলো ৮২ বছরের অধিক। পবিত্র ‘জান্নাতুল বাক্বী’ শরীফ উনার পূর্বে “হাশশে কাওকাব” নামক স্থানে উনার পবিত্র রওযা শরীফ করা হয়। পরবর্তীতে এ স্থানটি পবিত্র জান্নাতুল বাক্বী শরীফ উনার অন্তর্ভুক্ত করে নেয়া হয়। হযরত যুবাইর ইবনে মুত‘ঈম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার জানাযা নামায উনার ইমামতী করেন।
(৩)
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিভিন্ন কারণে তিনি ‘যুন নূরাইন’ তথা দুই নূরের অধিকারী। প্রথমত, তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুইজন বানাত আলাইহিমাস সালাম উনাদের মুবারক খিদমতে পর্যায়ক্রমে গিয়েছেন। দ্বিতীয়ত, তিনি পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের উভয়টিই সংকলন ও বিস্তার করেছেন। তৃতীয়ত, কামালতে রিসালাত এবং কামালতে বিলায়েত উভয়ই উনার মাঝে একত্রিত হয়েছে। চতুর্থত, তিনি দুইবার হিজরত মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যদি আমার চল্লিশ জন সম্মানিতা বানাত থাকতেন, তাহলে আমি পর্যায়ক্রমে খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট নিকাহ মুবারক দিতাম। সুবহানাল্লাহ! যা সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা মুবারক করেন। (তিবরানী শরীফ)
প্রসঙ্গত মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার ১০৯নং আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, “হে আমার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, আমার রব উনার শান-মান লিখার জন্য যদি সমুদ্রের পানিকে কালি বানানো হয় তবুও মহান আল্লাহ পাক উনার শান মুবারক বর্ণনা শেষ হবে না বরং শেষ হওয়ার পূর্বে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে। আরো অনুরূপ যোগ করা হলেও। ”
বলাবাহুল্য, এটা যেমন স্বয়ং মহান আল্লাহ পাক উনার শান মুবারকে তেমনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকেও এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শান মুবারকেও যথাযোগ্যভাবে প্রযোজ্য। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
(৪)
আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার শাহাদাত মুবারক দুটি বিষয় প্রবলভাবে প্রতিভাত করে। এক. যুগে যুগে পবিত্র দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর মুনাফিক গোষ্ঠী তথা উলামায়ে সূ’রা। দুই. ক্ষমতার লোভ মানুষকে পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে নেয়। পবিত্র ঈমান উনাকে দূরীভূত করে শুধু কাফির নয়, কাট্টা মুরতাদ ও যালিমে পরিণত করে।
ক্ষমতার লোভই মুসলমান নামধারী মুনাফিকদেরকে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করতে, সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার মতো জঘন্যতম কলঙ্কময় ঘটনায় প্ররোচিত করেছে। এজন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ক্ষমতা চায় তার প্রতি লা’নত। ” “আমরা ওই ব্যক্তিকে ক্ষমতা দেই না, যে এর জন্য প্রার্থী হয়। ” অথচ আমাদের দেশে সেই লা’নতী কাজই নির্বাচনের নামে চলছে। আগামীতে কে কীভাবে ক্ষমতাপ্রার্থী হবে সে প্রক্রিয়া নিয়ে পুরো দেশটাকে যেন দোযখ বানিয়ে ফেলা হচ্ছে। অথচ মুসলমানরা যুগ যুগ ধরে ধুঁকে ধুঁকে মরলেও কেনো মুখ খুলে কিছু বলতে পারে না। এই নির্বাচন জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। আনতেও পারবে না। এই নির্বাচন সবসময় জনগণকে প্রতারিত করেছে, করছে। ভবিষ্যতেও প্রতারিত করবে।
কাজেই ‘সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে হারাম এ নির্বাচন’ আর নয়- এটাই হোক আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছালিছ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশের এই ফযীলতযুক্ত সুমহান দিনে আমাদের চেতনা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












