‘সবার আগে বাংলাদেশ’- শ্লোগানই যথার্থ। সব সমস্যার সমাধান সবার আগে বাংলাদেশেই আছে। জ্বালানী সংকটের উপায় পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার মনিরুল আবিস্কৃত বিকল্প ও সাশ্রয়ী ডিজেল উদ্ভাবনে। সরকারী পৃষ্ঠপোষকতায় এর সুফল সারাদেশে ছড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ফিরে যে শ্লোগান চালু করেছেন তা খুবই ইতিবাচক। ‘সবার আগে বাংলাদেশ’- এটা ক্ষমতাশীন সরকারের নির্বাচনী প্রুতিশ্রুতিও ছিলো।
এ চেতনা হলো- ‘সবার আগে বাংলাদেশ ও বাংলাদেশেীদের থেকেই সমাধান খোজার মানসিকতা’, ‘বাস্তবায়ন ও পৃষ্ঠপোষকতা’ করার প্রবনতা। ‘সারাদেশে ছড়িয়ে দেয়ার চিন্তা ও চেতনা।’
‘দেশি উদ্ভাবক এবং তাদের উদ্ভাবনগুলোর প্রতি নজর দেওয়া’। যা আমাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করে এবং টেকসই উন্নয়নে সহায়তা করে ইনশাআল্লাহ।
দেশজুড়ে যখন জ্বালানি তেলের সংকটে কৃষকেরা দিশেহারা, ঠিক তখন কুষ্টিয়ার দৌলতপুরে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি পোড়া মবিল থেকে বিকল্প জ্বালানি তৈরির দাবি করে সেচ কার্যক্রম চালানো শুরু করে আলোচনায় এসেছেন। বিশেষ ধরনের এক বুস্টার উপাদান মিশিয়ে তিনি এই জ্বালানি তৈরি করছেন। যা ডিজেলচালিত ইঞ্জিনে ব্যবহার করা যাচ্ছে।
সম্প্রতি গণমাধ্যমে মনিরুলের এই আবিষ্কারের কথা ব্যাপক আলোচিত হয়।
উদ্ভাবক মনিরুল ইসলাম বলেন, ‘২০০৭ সাল থেকে ডিজেল ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু। সে সময় শিক্ষকতা করতাম। পরে চাকরি ছেড়ে দিয়ে গবেষণায় মনোনিবেশ করি। চীনসহ বিভিন্ন স্থানে যাওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় কয়েক মাস আগে এর কার্যকর প্রয়োগে সফল হয়েছেন বলেও দাবি করেন।
তিনি বলেন, চারটি উপাদানে তৈরি এই মিশ্রণটি মূলত বুস্টার হিসেবে কাজ করে। পোড়া মবিলের সঙ্গে মাত্র ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়েই তৈরি করা হচ্ছে বিকল্প জ্বালানি। যার নাম দেওয়া হয়েছে ‘মেথড অব অলটারনেটিভ ডিজেল’ (ম্যাড)।
স্থানীয় কৃষক সোলাইমান শেখ জানান, আমরা ডিজেলের অভাবে সেচ দিতে পারছিলাম না। এখন বিভিন্ন ফসল চাষের সময়। আমাদের ধান শুকিয়ে যাচ্ছিল। পাট গাছে পানি দিতে পারছিলাম না। আমরা তখন মনিরুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম। কিভাবে পানি তোলা যায়। তিনি আমাদের জানালেন, পাঁচ লিটার পোড়া মবিলের সঙ্গে ১০০ মিলিগ্রাম বুস্টার মিশিয়ে প্রায় সাত লিটার ডিজেলের সমপরিমাণ কাজ করা যাচ্ছে। যা দিয়ে সেচ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। এখন আমরা তার পরামর্শে এই তেল বানিয়ে মাঠে সেচ দিচ্ছি। এখন আর ডিজেল নিয়ে চিন্তা করছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্তব্য করেছেন, বর্তমানে কৃষকদের ডিজেলের সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় যেয়ে সমস্যার মধ্যে পরছে। মনিরুল ইসলামের পোড়া মবিলের সাথে বুস্টার মিশিয়ে জ্বালানির এটি একটি ভালো বিষয়। কৃষকদের খরচ কমবে। সাশ্রয় হবে। ডিজেলের সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সম্ভাবনাময়।
দুঃখজনক হলেও সত্য- সৃজনশীল এমন অনেক কাজই হয় যা সরকারই খোজ খবর নেয় না।
দু/একটার শুধুই স্বীকৃতি মেলে। কিন্তু তার যথাযথ পৃষ্ঠপোষকতাও সুলভ বাণিজ্যিকরণ হয় না। আর দেশবাসীও কাঙ্খিত সুফল পায় না।
সরকারের উচিত এমন উদ্ভাবকদের কারিগরি ও আর্থিক সহায়তা দিয়ে উৎসাহিত করা। সারাদেশে সুলভ বাণিজ্যকরণ করা।
এতে সারাদেশে সাশ্রয়ী জ্বালানীর ব্যবহার হবে। অর্থনীতি সহজ ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাহ, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, যাকিয়াহ, রাদ্বিয়াহ, মারদ্বিয়াহ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বরকতময় মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশবাহুল খলক্বি বি-রসূলিল্লাহ, সাইয়্যিদুল বাশার, আল মুবাশ্শির, আল আর্বারু, আল আজওয়াদ, সাইয়্যিদুনা হযরত আন্ নূরুছ ছালিছ হযরত ত্বাহির আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যা উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম উনার সুমহান নিসবতে আযীম শরীফ দিবস। একই সাথে জামিউল কুরআন, খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন হযরত উছমান আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। এবং নবম হিজরী শতকের মুজাদ্দিদ ও নকশ্বন্দিয়া তরীক্বার ইমাম হযরত খাজা বাহাউদ্দীন নকশ্বন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ উনার বিরোধিতাকারীরা গুমরাহ ও উলামায়ে ‘সূ’র অন্তর্ভুক্ত। এদেরকে পরিহার করা ফরয-ওয়াজিব।
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুধু পরকালীন শাফায়াত ই একমাত্র চাওয়া পাওয়া নয়;
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












