সম্পাদকীয়
বিগত জালেমশাহী সরকারগুলোর মত শুধু লবন প্রদানেই আর চামড়া সংরক্ষণেই নজর দিলে হবে না। চামড়ার দাম বৃদ্ধির মাধ্যমে লাখ লাখ মাদরাসা, তালিব ইলম-ইয়াতীমদের সারা বছর ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১১ মে, ২০২৬ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
আসন্ন কুরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। গত সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ কার্য-অধিবেশন শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।
কুরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে।
গভীর পরিতাপের বিষয় জালেমশাহী সরকার, অন্তর্বর্তী সরকারের মত সবার আগে বাংলাদেশ দাবীদার সরকার ও সবার আগে চামড়া সংরক্ষণ, লবন প্রদানের বিষয়েই বৃত্তবন্দী থাকল। চামড়ার দাম বৃদ্ধি সম্পর্কে তাদের নজর নিবন্ধ হলো না। সে বিষয়ে আলোচনা করল না। লবন প্রদানের ঘোষণা দিয়েই আত্মতৃপ্তির ঢেকুড় তুললো।
গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে কুরবানির চামড়া সংরক্ষণের জন্য ৩০ হাজার টন লবণ ফ্রি দেওয়া হয়েছিল। এই লবণ প্রকল্প ছিল একটা আইওয়াশ। সরকার এই ভুর্তুকি দিয়ে চামড়ার হকদার মানুষ বা মাদরাসাকে লাভবান করেনি, এটা মধ্যস্বত্বভোগী ও পুরনো সিন্ডিকেটকেই লাভবান করেছে। লবণে কোনো রিটার্ন নেই, এটা কেবল সিন্ডিকেটের পকেট ভারী করবে।
চামড়া শিল্পকে রাষ্ট্রীয় সুরক্ষায় নিতে হবে। সিন্ডিকেট ভেঙে দিয়ে মাদরাসা ও এতিমখানাগুলোর ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।
২০১৩ সালে সরকারীভাবে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৮০-৯০ টাকা। যা বাস্তবে ২০০-৩০০ টাকায় বিক্রি হতো। এখন সরকারী দাম করা হয়েছে ৫০-৬০ টাকায়। আর বাস্তবে হয়েছে ৩০/৪০ টাকা। গত এক যুগে সব কিছুর দাম বাড়লেও চামড়ার দাম কেন অর্ধেক হয়ে গেল? কারণ, আওয়ামী সরকার জানত কওমি মাদরাসাগুলোর আয়ের প্রায় ৫০ শতাংশ আসে কুরবানির চামড়া থেকে। দৈনিক আল ইহসান শরীফের অনুসন্ধান অনুযায়ী, এই খাতের আয় কমিয়ে দিয়ে মাদরাসাগুলোকে অর্থাভাবে মুখ থুবড়ে ফেলাই ছিল আওয়ামী সিন্ডিকেটের মূল লক্ষ্য।
২০১৪ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে চামড়ার সরকারী নির্ধারিত মূল্য কমানো হয়েছে।
চামড়ার দাম প্রতিবছর কমতে থাকায় এরই মধ্যে লাখ লাখ ক্ষুদ্র মাদ্রাসা বন্ধ হয়ে গেছে।
“শিক্ষার্থীদের লেখাপড়া ও থাকা-খাওয়ায় বন্ধ হয়েছে।”
চামড়ার দাম কম হওয়ায় এতিমখানাগুলোও বন্ধ হয়ে গেছে।
প্রতি বছরই ঈদুল আজহায় পশু কুরবানির পর চামড়া বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া হয়। আর ঐসব সংগৃহীত চামড়া বিক্রির অর্থে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে দ্বীনি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিদিনের খাবারে যোগান হয়ে থাকে। কিন্তু গত ১৩ বৎসর যাবত পশু চামড়ার দাম না থাকায় ঐসব প্রতিষ্ঠান একের পর এক সব বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কুরবানিতে পাওয়া চামড়া পানির দামে বিক্রি করে যে অর্থ তারা পান তাতে ঐ প্রতিষ্ঠানগুলোতে অবস্থানকারী দ্বীনি শিক্ষার শিক্ষার্থীদের এক মাসেরও খাবারের যোগান দেওয়া সম্ভব হয় না।
প্রধানমন্ত্রী বলেছেন তিনি সস্তা বাহবা কুড়ানোতে বিশ্বাসী নন।
দেশবাসী প্রধানমন্ত্রী ও তার সরকারের সদিচ্ছার সত্যতা দেখতে চায়।
বিগত জালেমশাহী সরকারগুলোর শুধু লবন প্রদানের আইওয়াশ নয় বরং চামড়ার দাম বৃদ্ধি ও চামড়া শিল্পের বিকাশ এবং দেশের লাখ লাখ মাদরাসা ঠিকে থাকা, তালিম, ইলম ও ইয়াতীমদের সুন্নতভাবে বেচে থাকার ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে সবার আগে বাংলাদেশ প্রচারনার প্রমাণ চায় ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই মুহররমুল হারাম শরীফ আজ।
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত আশূরা শরীফ! পবিত্র আশূরা শরীফ উনার আমল ইহকালীন ও পরকালীন সব সমস্যার সমাধানে মহানিয়ামত। অথচ রাষ্ট্রযন্ত্র তথা সরকার এবং মিডিয়া যুগপৎভাবে সে সম্পর্কে একান্তই বেখবর। ৯৮ ভাগ মুসলমানের দেশে পবিত্র আশুরা শরীফ পালনে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা আবশ্যক।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












