আজ পবিত্র যিলহজ্জ শরীফ উনার চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আজ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৯ মাহে যিলক্বদ শরীফ দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে।
আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১৯ ছানী আশার ১৩৯৩ শামসী, (১৯ মে ২০২৬ খৃ:) হবে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১লা তারিখ।
আর আজ দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে, তবে পবিত্র যিলক্বদ শরীফ মাস ৩০ দিন পূর্ণ করে আগামী ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২০ ছানী আশার ১৩৯৩ শামসী, (২০ মে ২০২৬ খৃ:) হবে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১লা তারিখ।
উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ কর্তৃক এক আলোচনা মজলিস পবিত্র রাজারবাগ শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সারাদেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার সকল প্রতিনিধিদের অতি সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থান থেকে যারা চাঁদ দেখতে পাবেন, তাদেরকে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার নিম্নলিখিত নম্বরসমূহে তথ্য প্রদানের জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে।
মোবাইল নম্বরসমূহ- ০১৭১৩-৪৫৬৮৬৫, ০১৭১৩-১১৬৯৩৩, ০১৭১১-১৭৮৬৬১, ০১৭১১-২৭২৭৮৫, ০১৭১২-৮১৯১৭৭, ০১৭১২-২২১২৬৭, ০১৭১১-২৩৮৪৪৭, ০১৭১৪-৬২৭৩৮৮, ০১৭১৬-৬৬৫৬৯৩, ০১৫৫২-৪১৫২৩৩, ০১৭১১-২৭২৭৮২।
বাংলাদেশের জন্য ১৪৪৭ হিজরী সনের পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদের প্রতিবেদন:
বাংলাদেশে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ তালাশ করতে হবে- আজ ২৯শে যিলক্বদ শরীফ ১৪৪৭ হিজরী, ১৮ই ছানী আশার ১৩৯৩ শামসী, ১৮ই মে ২০২৬ খৃঃ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিবাগত সন্ধ্যায়।
আজ চাঁদ দিগন্তরেখার ২২ ডিগ্রী ৪৭ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ৪১ ঘণ্টা। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে এবং চন্দ্রাস্ত ৮টা ৩৫ মিনিটে অর্থাৎ ০২ ঘন্টা ০০ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।
আজ চাঁদ অবস্থান করবে ২৯১ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থানও থাকবে ২৯১ ডিগ্রী আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ২৩ ডিগ্রী ৩৭ আর্ক মিনিট কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের মাত্র ০৪.২১% আলোকিত থাকবে।
আজ আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












