আজ থেকে বিক্রি হবে পবিত্র রমজান মাসের টিসিবি পণ্য
ফেব্রুয়ারি ও রমজান মাসের জন্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)। রমজানের প্রথম পর্বে সারা দেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রি করা হবে।
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) টিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১শ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ছোলা বিক্রি কার্যক্রমও শুরু হবে। প্রতি কেজি ছোলা ৫৫ টাকা কেজি দরে দেবে টিসিবি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।