আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ বাড়ছে, রমেক হাসপাতালে রোগী ৫ গুণ
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে প্রতিদিনই অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গত তিন সপ্তাহে অর্ধশতাধিক অগ্নিদগ্ধ রোগী ভর্তি হয়েছেন। চলতি শীত মৌসুমে এ সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়োবৃদ্ধ নারী। ধারণক্ষমতার কয়েকগুণ রোগীর চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৮ জানুয়ারি) হাসপাতালের বার্ন ইউনিটে দেখা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দিনমজুর দুলাল হকের মেয়ে লামিয়া পোড়া ক্ষতের তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। তার মা মিষ্টি বানু জানান, গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তীব্র শীতে বাড়ির উঠানে আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় তার মেয়ে। মুখ থেকে শুরু করে শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে। প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “গরীব মানুষ আমরা। শীতে আগুন পোহাতে গিয়ে চোখের সামনে আমার মেয়েটা পুড়ে গেলো। শরীরের জামা-কাপড়ে দাউদাউ করে আগুন জ্বলছিলো। তখন মেয়েটা দৌড়ে পাশের বাড়ির পাম্পের পানিতে লাফ দেয়। এখন ওর শরীরের অবস্থা খারাপ।”
হাসপাতালটির বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, বর্তমানে লামিয়ার মতো অন্তত ৬০ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০ জনই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ২৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। মাত্র ১৪ শয্যার এই ইউনিটে রোগীর চাপ সামাল দিতে বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে চিকিৎসা দিতে হচ্ছে।
এমন বাস্তবতায় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহীন শাহ বলেন, “রোগীর সংখ্যা আমাদের ধারণক্ষমতার অনেক বেশি। বান বিভাগ একটি সেনসিটিভ বিভাগ। এতে বিশেষজ্ঞ চিকিৎসক, জনবল ও সরঞ্জাম সংকটের মধ্যে চিকিৎসা দিতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, ‘‘১৪ শয্যার রোগীদের জন্য বরাদ্দকৃত সরঞ্জাম দিয়ে ৪ থেকে ৫ গুণ রোগীর সেবা দেওয়া হচ্ছে। এতে সরঞ্জাম সংকটে পড়তে হচ্ছে। লোকবলও সংকট রয়েছে। গত শীত মৌসুমে শুধু আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৫০৬ রোগীর অপারেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এবার শীতের শুরুতে এই সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












