রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, রাত ১:৫৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:৪৮

চট্টগ্রাম সংবাদদাতা:

কর্ণফুলী, হালদা, সাঙ্গু, ইছাখালী, চাঁনখালী, মুরারি, ডলু বিধৌত চট্টগ্রাম বরাবরই কৃষির উর্বর জনপদ। তবে বর্তমানে বাজারে চাহিদা বৃদ্ধি ও অপেক্ষাকৃত লাভবান হওয়ায় কয়েক বছর ধরে আগাম সবজি চাষের পরিধি বাড়ছে। বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছেন।
তেমনই একজন কৃষি উদ্যোক্তা দক্ষিণ চট্টগ্রামের শহীদুল ইসলাম বাবর। সানমুন এগ্রো অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী বাবর সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় প্রায় ৪০ একর জমিতে গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার। যেখানে সবজির আগাম চাহিদা মাথায় রেখে ফলানো হচ্ছে নানান জাতের সবজি।
শহীদুল ইসলাম বাবর বলেন, স্বাভাবিকভাবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আমাদের ফসল ওঠানো হয়। কিন্তু ওই সময় কৃষকরা ন্যায্যমূল্য পান না। অপরদিকে বর্ষার শেষে বাজারে সবজির যে অপর্যাপ্ততা তৈরি হয়, দামও থাকে বেশি। এসব কিছু মাথায় রেখে কয়েক বছর ধরে আমরা আগাম সবজি চাষে জোর দিচ্ছি।
তিনি বলেন, ‘২০২০ সালে আমি ২৩ একর জমিতে সবজি চাষের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলাম। বর্তমানে প্রায় ৪০ একর জমিতে আবাদ গড়ে তুলেছি। এটা সম্ভব হয়েছে সবগুলো সিজন সঠিক ব্যবহারের মাধ্যমে।’
শুধু শহীদুল ইসলাম বাবর নন, বর্তমানে সাঙ্গু নদীর তীরবর্তী চন্দনাইশের ধোপাছরি, দোহাজারি, বরমা, বইলতলী, বসরত নগর, হাজারীবাজার, বারতখানা, চাগাচর, জামিরজুরী, লালটিয়া, দিয়াকুল, রায়জোয়ারা, কিল্লাপাড়া, লালিয়ার চর, লালটিয়ার চর, পুরানগড় ও শিলঘাটা এবং সাতকানিয়ার কালিয়াইশ, খাগড়িয়া, নলুয়া, আমিলাইষ, চরতিসহ বিভিন্ন এলাকায় চলছে আগাম সবজির চাষ।
সীতাকু-ে ৫৪০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ:
শীতকালীন সবজি আগাম বাজারে আনতে ব্যস্ত সময় পার করছেন সীতাকু-ের চাষিরা। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সীতাকু-ে মোট ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। তার মধ্যে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে শিম ও ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে অন্যান্য ফসলের চাষ করেছেন চাষিরা।
সৈয়দপুরের তরুণ কৃষি উদ্যোক্তা নাজমুল ইসলাম বলেন, ‘যে কোনো সবজি যদি মৌসুমের শুরুতে বাজারে তোলা যায়, তবে তার দাম বেশি পাওয়া যায়। ইতিমধ্যে মুলা, লালশাক, করলা, পালংশাক বাজারে আসতে শুরু করেছে। পর্যাপ্ত দামও পাচ্ছি।’
ফটিকছড়ির তরুণ দুই কৃষি উদ্যোক্তা আব্দুল হালিম ও ওসমান গণি। তাদের যৌথ প্রচেষ্টায় ফটিকছড়ির প্রান্তিক পাহাড়ি অঞ্চলের রুপাই ভ্যালি এগ্রো ফার্মটি এখন স্থানীয় কৃষকদের হাতে-কলমের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে।
তারা জানান, যে কোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফাও অনেক বেশি হয়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এখন কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব।
তরুণ কৃষি উদ্যোক্তা আব্দুল হালিম বলেন, ‘রুপাই ভ্যালি এগ্রো ফার্মে নিরাপদ ফসল উৎপাদনের জন্য হলুদ পাতার ব্যবহার ও ফেরোমন জৈব পদ্ধতি এবং জৈব সার ব্যবহার করা হয়। এ দুটি বালাই দমন পদ্ধতির কারণে কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করা সহজ হচ্ছে। জৈব পদ্ধতিতে খরচও কম।’
চার-পাঁচ বছর আগেও চট্টগ্রামের সবজির চাহিদার বেশির ভাগই মেটানো হতো উত্তরবঙ্গ থেকে সরবরাহ করা সবজি দিয়ে। সেই চিত্র বদলে দিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। সময় উপযোগী সিদ্ধান্তের কারণে বর্তমানে এখানকার উৎপাদিত সবজি দিয়ে পূরণ করা হচ্ছে বেশির ভাগ চাহিদা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবজি উৎপাদনে চট্টগ্রামের প্রবৃদ্ধি ২০ শতাংশ, যা জাতীয় প্রবৃদ্ধির চেয়ে প্রায় তিনগুণ বেশি। ২০১০-১১ সালে চট্টগ্রামে উৎপাদন হয়েছিল পৌনে তিন লাখ টন। এক যুগের ব্যবধানে চট্টগ্রামে সবজি উৎপাদন দ্বিগুণের কাছাকাছি বেড়েছে, বর্তমানে যা ৬ লাখ টনের বেশি। উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারে সবজি উৎপাদন বাড়ছে। ধানের চেয়ে সবজি চাষে লাভ বেশি পাওয়ায় কৃষকরা এখন সবজি চাষে ঝুঁকছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১২ ঘণ্টা আগে