আগাম সবজি চাষে সফল জিসান, চলতি মৌসুমেই বিক্রি সাড়ে ৩১ লাখ
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজার সংবাদাদতা:
ছোটবেলা থেকে কৃষির প্রতি গভীর আগ্রহ নিয়ে মাঠে নামেন মোহাম্মদ জিসান। গত ১০ বছর ধরে আগাম শাক-সবজি চাষের সঙ্গে যুক্ত আছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন মৌসুমে আগাম জাতের নানা ধরনের শাক-সবজি চাষ করে আসছেন। চলতি মৌসুমের শুরুতেই ৩১ লাখ ৪০ হাজার টাকার আগাম শাক-সবজি বিক্রি করেছেন এই তরুণ উদ্যোক্তা।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভার এক নং ওয়ার্ডের তরছ পাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জিসান (বয়স ২৫)। চার ভাইবোনের মধ্যে সবার বড় এই তরুণ।
বর্তমানে লিজ নেয়া প্রায় ২০-২২ বিঘা জমিতে এসব চাষ করেন তিনি। প্রতি বিঘা জমির বার্ষিক ভাড়া ১৫-২০ হাজার টাকা। চলতি শীত মৌসুমের শুরুতেই ৩১ লাখ ৪০ হাজার টাকার আগাম শাকসবজি বিক্রি করেছেন এই তরুণ।
উদ্যোক্তা জিসান জানান, এ বছর ৪ বিঘা জমিতে ধনিয়া চাষ করে তিনি ৫ লাখ ২০ হাজার টাকার পণ্য বিক্রি করেছেন। মরিচের সঙ্গে সাথী ফসল হিসেবে লাগানো ৩ বিঘা ধনিয়া বিক্রি হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা। ৪ বিঘা শশা থেকে ৮ লাখ, ৪ বিঘা লাউ থেকে ৪ লাখ ৫০ হাজার এবং ৩ বিঘা জমিতে পরপর দুই দফা মুলা চাষ করে ৫ লাখ ৪০ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে।
করলা, বরবটি, বেগুন ও লালশাকসহ অন্যান্য ফসল মিলিয়ে আরও ৫-৬ লাখ টাকার সবজি বিক্রি করেছেন তিনি। মাঠে এখনো কিছু ফলন রয়েছে, যা বিক্রি হলে আয় আরও বাড়বে বলে জানান জিসান। তিনি বলেন, করলা, বরবটি, বেগুন, লাল শাকসহ অন্যান্য ফসল থেকে আরও ৫-৬ লাখ টাকা বিক্রি করেছি। মাঠে এখনো কিছু ফলন রয়েছে, যা বিক্রি হলে আয় আরও বাড়বে।
তরুণ উদ্যোক্তা বলেন, আগাম চাষে ঝুঁকি হলেও কোনো জমি খালি রাখি না। একটা সবজি শেষ হওয়ার আগেই অন্য সবজি নিয়ে পরিকল্পনা করি
আগাম চাষের খরচ ও ফলন কেমন হয়- এমন প্রশ্নের জবাবে জিসান বলেন, আগাম চাষে সাধারণত ফলন কিছুটা কম হয়। আর খরচও তুলনামূলক বেশি; কারণ রোগের আক্রমণ বেশি হয় এবং সফলভাবে চাষ করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতে হয়। তবে লাভের বিষয়টি আলাদা। আগাম সবজি বাজারে সাধারণত অনেক দামে বিক্রি হয়। যদি ফলন ভালো হয় এবং বাজারে চাহিদা থাকে, তাহলে লাভও বেশি হয়। অর্থাৎ লাভের পরিমাণ মূলত ফলন এবং বাজারের চাহিদার ওপর নির্ভর করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












