আগামী ৫ বছরে দেশের আইটি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ -পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ৫ বছরে দেশে আইটি/আইটিইএস খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে। বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। গত সাত বছরে বাংলাদেশকে বিনিয়োগ আকর্ষণ করে ৮’শ মিলিয়ন ডলার বিনিয়োগ আনা সম্ভব হয়েছে।’
প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের আইসিটি খাত থেকে ১.৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’ এ খাতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় এবং আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান।
আইসিটি’র গুরুত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আইসিটি এখন অক্সিজেনের মতো কাজ করছে। আইসিটি’র কাজ হচ্ছে সকলকে সহযোগিতা করা। আমরা যেমন চোখে অক্সিজেন দেখি না, আমরা গ্রহণ করি, তেমনি আইসিটি চোখে দেখা যাচ্ছে না, সমাজে বিরাট পরিবর্তন আনছে এবং মানুষের জীবনকে সহজ করছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।