নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূলে চলছে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এক মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তৃণমূলে কোন্দল ও সংঘাত বন্ধ হয়নি। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বহিষ্কার, নিজ দলের নেতাকর্মীদের সম্পত্তি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট এমনকি কিছু জায়গায় প্রশাসন দিয়ে হয়রানি করার ঘটনাও ঘটছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়েছেন।
কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিকসহ চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন একই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য।
গত ৫ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের অব্যাহতির ঘোষণা দেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হলেও অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং পরবর্তী সময়ে অপর এক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার জেরেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক জানান, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি কাউকে বহিষ্কার করার প্রয়োজন হয়, তাহলে বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে। কাউকে বহিষ্কার করার এক্তিয়ার একমাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। বিষয়টি চিঠি দিয়ে তৃণমূল নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘মোর্শেদ আলম সংসদ সদস্য নির্বাচিত হয়ে সেনবাগে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে আতাউর রহমান ভূইয়া মানিকের পক্ষে কাজ করি। এতে সংসদ সদস্য আমার ওপর ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন।’
তিনি দাবি করেন, ‘ঐ ঘটনার জের ধরে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজ করছেন ঐ সংসদ সদস্য। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একজন উপজেলা সভাপতি কোনোভাবেই আমাকে বহিষ্কার করতে পারেন না। বিষয়টি আমি প্রধানমন্ত্রী ও দলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জানাব।’
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে সরাসরি কাজ করায় সাবেক সংসদ সদস্য এনামূল হকসহ রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের ২৪ নেতাকে দলীয় পদে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা। মাসখানেক আগে দেওয়া কারণ দর্শানো চিঠির (শোকজ) জবাব না দেওয়ায় তাদের দল থেকে স্থায়ীভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে সম্প্রতি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।