আগামী মাস থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জুন থেকে সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলার কথা থাকলেও সেই তারিখ এক মাস এগিয়ে আনা হয়েছে। আগামী মাস মে থেকেই সকাল-সন্ধ্যা মেট্রোরেলে যাত্রী সাধারণ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
অফিসগামীদের ভোগান্তি কমাতে আপাতত সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেট্রোরেল নির্ধারিত গন্তব্যে ছুটবে বলে জানান তিনি। এর আগে ডিএমটিসিএল থেকে জানানো হয়- জুন মাসে বাড়ানো হবে মেট্রোরেল যাত্রার সময়।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জুনে মেট্রোরেলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু যাত্রীদের দাবির প্রেক্ষিতে মে মাসেই সময়সীমা বাড়ছে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন অন্তত অফিস সময় শেষ হওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল নিশ্চিত করার। তাদের এ দাবির প্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, যাত্রীদের পছন্দের যাতায়াত মাধ্যমে পরিণত হয়েছে মেট্রোরেল। বাড়ছে চাহিদা, প্রত্যাশা। সময় কম লাগছে। ধীরে ধীরে সময়সীমা আরও বাড়বে। মে মাসের শুরুতেই অফিস থেকে বাড়ি ফিরতেও মিলবে মেট্রোরেল।
গত বছরের ডিসেম্বরে মেট্রোযাত্রায় প্রবেশ করে দেশ। এরপর থেকে বাড়ছে মেট্রোরেলের পরিধি। বর্তমানে এই অংশের ৯টি স্টেশনই চালু রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)