আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন -পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো দিন পাংশা উপজেলার পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩৩ সালের মধ্যেই এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা ব্যারেজের সাইট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশীয় অর্থায়নে পদ্মা ব্যারেজের কাজ শেষ হবে। ব্যারেজের কাজ শেষ করার লক্ষ্যে জিওপি প্রকল্প থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছি। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছি। এরপর থেকে কাজ শুরু হয়েছে। প্রতিটি সেক্টরে কিভাবে উন্নয়ন ও জননিরাত্তা নিশ্চিত করা যায়, তা নিয়ে আমরা জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রকল্পটি একটি মেগা প্রজেক্ট। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২৪টি জেলার অর্থনৈতিক কৃষি বিপ্লব হবে, বিদ্যুৎ উৎপাদন হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।