আগামী নির্বাচনে খালেদা অংশ নিতে পারবেন না -আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি (খালেদা জিয়া) রাজনীতি করবেন কি না সেটা তার একান্ত ব্যাক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি।
এসময় তিনি বলেন, দুই ব ছরের দ-প্রাপ্ত যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা সংবিধানে বলা আছে। এটা নতুন করে বলতে হবে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেঠি) ১৪ শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২ শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।