আগামীতে বাংলাদেশে সৌদি সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে : কক্সবাজারে সৌদি রাষ্ট্রদূত দোহাইলান
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কক্সবাজার শহরতলীর জামেয়া ইমাম মুসলিম (সাবেক ইমাম মুলিম ইসলামিক সেন্টার) পরিদর্শনে আসেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইবনে ইউসুপ দোহাইলান।
জামেয়া ইমাম মুসলিম এর ক্যাম্পাসে এসেই সৌদি রাষ্ট্রদূত দোহাইলাইন উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও জনতার সংবর্ধনার জবাবে বলেন, সৌদি বাদশা সালমান ও প্রিন্স বিন সালমান বাংলাদেশী জনগণকে সালাম জানিয়েছেন। বিশেষ করে তিনি কক্সবাজারে সফর করায় সময় তাকে সম্বর্ধিত করায় তিনি অভিভূত।
এ সময় তিনি বলেন, বর্তমানে ২৮ লাখ বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে কর্মরত আছেন। আগামীতে আরো শ্রমিক নেয়া হবে এবং বাংলাদেশী শ্রমিকেরা বিশ্বস্ত বলেও জানান তিনি।
হজ ব্যবস্থাপনায় আধুনিকায়ন সহ হাজীদের সহজভাবে হজ আদায় করার জন্য অনেক কার্যক্রম আধুনিক করা হয়েছে বলেও জানান সৌদি রাষ্ট্রদূত। তিনি আরো বলেন, বাংলাদেশে সৌদি আরবের শিক্ষা ও উন্নয়ন খাতে যে কার্যক্রম অব্যাহত রয়েছে আগামীতে এ সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।