আগামীকাল সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের
, ২৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্যদের (এমপি) এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।
মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠে কারা আমন্ত্রিত হবেন এবং বিদেশি অতিথিরা থাকবেন কি না, এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, আজ আমাদের একটি বিদায়ী বৈঠক ছিল। সেখানে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, সম্ভবত প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়াবেন।
তিনি জানান, এরপর বিএনপি থেকে জানানো হয়েছে যে শপথের পরপরই তারা সেখানেই তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবেন। সময় হতে পারে সাড়ে ১১টা বা ১২টার দিকে।
শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, তাদেরই আমন্ত্রণ জানানো হবে। বিষয়টি দেখছে কেবিনেট ডিভিশন।
তিনি জানান, বৈঠকে শুনেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোনো প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি কিছু জানেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)