আখের বাম্পার ফলন, দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকের মুখে হাসি
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা বেশি থাকায় ভাল দামও পাচ্ছেন চাষীরা। আখ চাষ করে উৎপাদন ব্যয় উঠিয়ে দ্বিগুণ লাভ হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে।
তবে আখ চাষীদের অভিযোগ, উপজেলা কৃষি অফিস থেকে আখ চাষীদের কোনো ধরনের সরকারি সহযোগিতা না করার কারণে এ উপজেলায় দিন দিন কমে যাচ্ছে আখের চাষ।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম আখ চাষীদের জন্য সরকারি সহযোগিতা না থাকার কথা স্বীকার করে বলেন, সরকারিভাবে আখ চাষে সহযোগিতা না পেলেও কৃষকদের আখ চাষে পরামর্শ দেওয়া হয়।
জানা গেছে, নীলফামারীর ৬টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ উপজেলা আখ চাষের জন্য উপযোগী। গত কয়েক বছর আগে কিশোরগঞ্জ উপজেলায় আখের চাষ সবচেয়ে বেশি ছিল। এ উপজেলায় ৯০ থেকে ৯৫ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। কিন্তু সরকারিভাবে আখ চাষীদের কোনো ধরনের সহযোগিতা না করার গত দুই তিন বছর ধরে তুলনামুলকভাবে আখের চাষ কমে গেছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে কিশোরগঞ্জে মাত্র ২০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। কৃষকরা জানিয়েছেন, এটেল ও এটেল দোআঁশ মাটি আখ চাষের জন্য উপযুক্ত। কিশোরগঞ্জ উপজেলার বেশির ভাগ জায়গায় বেলে আবার কোথাও কোথাও বেলে দোআঁশ ও এটেল মাটি গঠিত। এই দুই ধরনের মাটিই কৃষি কাজের জন্য উপযোগী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিনে উপজেলার মাগুড়া সিঙ্গেরগাড়ী, বড়ভিটা, চাঁদখানা, কাঁটগাড়ী ও বাহাগিলি ইউনিয়নের ঝলঝলিপাড়া গ্রামসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায়, এবার আবহাওয়া অনুকূলে থাকার কারণে আখের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় খুশি হয়েছেন চাষীরা।
বাহাগিলি ঝলঝলি পাড়া গ্রামের আখ চাষী আশরাফুল ইসলাম বলেন, আমি দুই বিঘা জমিতে আখ চাষ করেছি। আমি প্রতিবছর আখ চাষ করে দ্বিগুণ লাভ করে থাকি।
তিনি বলেন, আখ আমাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়না। পাইকাররা জমি থেকেই প্রতি পিস আখ ১২ টাকা থেকে ১৩ টাকায় কিনে নিয়ে যায়। এ কারণে আখ বিক্রির কোনো চিন্তা থাকেনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












