আকাশ মেঘলা, কী জানালো আবহাওয়া অফিস?
গতকাল সারাদিন রাজধানীর আকাশ ছিলো মেঘলা। ধোঁয়াশার মতো পরিবেশ। সঙ্গে গুমোট গরম। দু-একবার সূর্য উঁকি দিলেও আবার চলে গেছে আড়ালে। দুপুরেও গোধূলির মতো হয়ে আছে চারপাশ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের সুমদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল জুমুয়াবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।