আওয়ামী লীগ লুটের টাকা ডামি ভোটে ঢালছে -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী সরকার। এখন সেই লুটের টাকা ডামি ভোটে ঢালছে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে আওয়ামী লীগ সরকার বিরোধী দল ছাড়াই একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণ রাজপথে আন্দোলন করছে। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে যাচ্ছে।
কিন্তু গায়ের জোরে রাষ্ট্র যন্ত্র ব্যবহারের মাধ্যমে নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদিকে লক্ষ্য নেই। তার লক্ষ্য অমল ধবল ক্ষমতা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।