আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না -রাশেদ খান
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত সোমবার রাতে একটি টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো কাজ করছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে।
আমরা রাজনীতি করি, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই।
কথা প্রসঙ্গে টক শোর উপস্থাপককে প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে, তাহলে আপনি মনজুর আল মতিন (উপাস্থাপক) আপনার অবস্থা কী হবে? জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কী হবে, আমরা যে আন্দোলন করেছি আমাদের কী হবে?
রাশেদ খান বলেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবে না। এ জন্য আমাদের কনসার্নটা হলো, আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা। অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফ্যাসিবাদ ফিরবে।
জাতীয় পার্টির মতো ফ্যাসিবাদ ফিরবে এবং আরেকটা গণহত্যা পরিচালিত হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে গণ-অধিকার পরিষদের এই নেতা বলেন, আমার কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষটাকে সন্দেহজনক মনে হচ্ছে। এটা সংঘর্ষ নাকি আওয়ামী লীগ একটা সংঘর্ষ বাধিয়ে দিয়েছে তাদের নেতাকর্মীদের মাধ্যমে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)