আওয়ামী লীগ ছাড়বেন সাবের চৌধুরী! বহুমুখী গুঞ্জন
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সাবের হোসেন চৌধুরী কি করবেন? তাকে দিয়ে কি করানো হবে? সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ ছেড়ে দেবেন? ইসলামপন্থি কোনো দলের সঙ্গে কি তার গভীর যোগাযোগ হয়েছে? যোগ দেবেন ইসলামপন্থি ওই দলটিতে? যাদের নেতৃত্বে ছোট ছোট ইসলামী দলগুলোর জোট গড়ার আলোচনা রয়েছে কিছুদিন ধরে।
এমন নানা গুঞ্জন এখন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীকে নিয়ে। একাধিক খুনের মামলায় গ্রেপ্তার, অতঃপর রিমান্ডে থাকা অবস্থায় সাবেক পরিবেশমন্ত্রীর জামিনের পর তাকে নিয়ে কৌতূহলের পারদ ক্রমাগত বাড়ছে।
কেউ বলছে, সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা, কেউ বলছে পশ্চিমাদের চাপ। আবার কেউ বলছে, সুশীল সমাজের প্রেসক্রিপশনে সাবের চৌধুরী মুক্ত হয়েছেন। যদিও আইনি ভাষা বলছে, স্বাস্থ্যগত কারণে আদালত সাবের চৌধুরীকে জামিন দিয়েছে।
এ বিষয়ে বিএনপির একজন সিনিয়র নেতা পরিষ্কার বললেন, ডাল মে কুছ কালা হায়। সাবের চৌধুরী কুশীলব। মেধাবী, ধনাঢ্য এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ। তিনি কারো না কারো যোগাযোগে লাগবেন।
আরেকটি সূত্র বলছেন, সাবের চৌধুরীর মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগ গভীর এবং শক্তিশালী। তিনি পশ্চিমাদের পছন্দের ব্যক্তি। আইপিইউর প্রাক্তন সভাপতি পদে ছিলেন। তাকে অন্তর্বর্তী সরকার কাজে লাগাবেন দেশের স্বার্থে এতে অবাক হওয়ার কিছু নেই।
বিএনপির আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেছেন, সাবের চৌধুরীর জামিন পাওয়া বিরল ঘটনা এবং অস্বাভাবিক বিষয়। সত্যি কি তাই। এরপর কী ঘটে অপেক্ষায় রইলাম আমরা সবাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)